সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের মনোনয়ন দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার চূড়ান্ত হওয়া ৩৬ জনের তালিকায় কোনো তারকার নাম না থাকায় বিষয়টি রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’
তার এই মন্তব্য প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ এটিকে শিল্পীদের প্রতি অসম্মানজনক মন্তব্য বলেও সমালোচনা করেছেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজপথে তাদের সক্রিয়তা থাকলেও শেষ পর্যন্ত দলের পরীক্ষিত নেত্রীদেরই মনোনয়ন দিয়েছে বিএনপি।
তারকাদের বাদ পড়ার এই সিদ্ধান্ত ঘিরেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


