আন্তর্জাতিক ডেস্ক : নকশা ও নির্মাণবিষয়ক মূল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন করে সুপারসনিক প্যাসেঞ্জার জেট নির্মাণের পরিকল্পনা অনেকটাই এগিয়ে নিয়েছে আমেরিকান কোম্পানি বুম সুপারসনিক।

Advertisement

সংস্থাটির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে কনকর্ড স্টাইলের জেটগুলো যেন আকাশে উড়তে পারে। সুপারসনিক উড়োজাহাজের মূল কাঠামো তৈরি করবে ইতালীয় মহাকাশ জায়ান্ট লিওনার্দো। পাখা ডিজাইন করবে স্পেনের অ্যার্ননোভা। উড়োজাহাজের লেজের অংশ নিয়ে কাজ করতে সম্মত হয়েছে অ্যাসিটুরি।

মঙ্গলবার প্যারিস এয়ার শোতে এ সম্পর্কিত ঘোষণা দেয় বুম। ২০১৪ সালে বুম সুপারসনিকের কার্যক্রম শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা ব্লেক স্কোল। তিনি আশা করেন, তাদের প্রস্তুতকৃত সুপারসনিক জেটগুলো ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক ব্যবহারের জন্য সনদপ্রাপ্ত হবে।

এরই মধ্যে ১৩০টি উড়োজাহাজ তৈরির ক্রয়াদেশ পেয়েছে বুম। সংস্থাটির সঙ্গে ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইনস ও জাপান এয়ারলাইনসের চুক্তি সম্পাদিত হয়েছে। উত্তর ক্যারোলিনার গ্রিনসবোরোতে অবস্থিত বুম সুপারসনিকের কারখানায় বছরে ৩৩টি উড়োজাহাজ তৈরি হবে। সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে দ্বিতীয় উৎপাদন লাইন নিয়ে কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুম সুপারসনিকের উড়োজাহাজটি ৬৫-৮০ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ম্যাক ১ দশমিক ৭ গতিতে উড়তে পারে, যা প্রতি ঘণ্টায় প্রায় ১ হাজার ৩০০ মাইল। দ্য টেলিগ্রাফ।

সন্তানের জন্ম দিতে পারে এই আশ্চর্য পাথর, এদিক সেদিক ঘুরে বেড়ায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.