বরিশালের উজিরপুর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামের এক তরুণ আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় অন্য একজন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে তিনি ধরা পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা যায়, ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষায় তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন। কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে তার পরিচয় যাচাই করা হয়। পরে নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই সহ্য করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


