Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরই চাষে যুবকের ভাগ্য বদল, বছরে বিক্রি ৯ লাখ টাকা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বরই চাষে যুবকের ভাগ্য বদল, বছরে বিক্রি ৯ লাখ টাকা

By Shamim Rezaডিসেম্বর 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরই চাষে ভাগ্য বদলেছে বান্দরবানের চিম্বুক এলাকার দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা তংসং ম্রোর। তিনটি বরই গাছ দিয়ে শুরু করে এখন ৫ একর পাহাড়ি জমিতে ১২০০ বরই গাছ তার। এর ফল বিক্রি করে বছরে প্রায় ৮-৯ লাখ টাকা আয় করছেন তিনি। যা দিয়ে ৪ ছেলের পড়াশোনা ও সংসারের খরচের পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরেছে সংসারে।

বরই চাষ

Advertisement

সরেজমিনে জানা যায়, সড়ক থেকে প্রায় ২ হাজার ফুট নিচে পাহাড়ের খাদে গাছে ঝুলছে সবুজ-হলুদ ও লালচে বলসুন্দরী-আপেল কুল। নয়নাভিরাম এ দৃশ্য যে কারো মন প্রফুল্ল করবে।

বরই চাষি তংসং ম্রো জানান, সরকার সদর উপজেলার সুয়ালক এলাকার ভূমি অধিগ্রহণ করে। তারপর পরিবার নিয়ে পুনর্বাসিত হন চিম্বুক এলাকায়। ২০০৭ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট থেকে ১০টি বরইয়ের চারা বিনা মূল্যে দেওয়া হয়। সেই চারা এনে রোপণ করেন। তেমন পরিচর্যা না করায় ১০টি থেকে ৭টি চারা মারা যায়। দীর্ঘদিন ওই গাছের দিকে আর যাওয়া হয়নি।

একদিন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখেন, গাছে পাকা পাকা বরই ঝুলছে, যা খুবই মিষ্টি। পরে এর প্রজাতি সম্পর্কে জানতে স্থানীয় কৃষি অফিসে যান। সেখান থেকে ধারণা নিয়ে প্রথম ৭০০ চারা নিয়ে বাগান করেন। ২ বছর পর থেকে গাছে বরই ধরা শুরু হয়। ওই বছর কেজি ১৫০-২০০ টাকা দরে প্রায় ৩ লাখ টাকার বরই বিক্রি করেন।

বর্তমানে ১ হাজার ২শ’র বেশি বলসুন্দরী ও আপেল কুলের গাছ আছে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে পাকতে শুরু করে উচ্চ ফলনশীল বরই। এই বরই আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যান বিভিন্ন জেলায়।

২০২১ সালে এ বাগান বিক্রি করে সাড়ে ৯ লাখ টাকা পেয়েছিলেন। এবার বিক্রি করে সাড়ে ৭ লাখ টাকা আয় হয়েছে। গাছ পরিচর্যা বাবদ বছরে লাখ খানেক টাকা খরচ হলেও প্রতি বছর ৭-৮ লাখ টাকা লাভ হয় এ বরই চাষির।

বান্দরবান কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে ফলের আবাদ হয়। তার মধ্যে বিশেষ জায়গা দখল করছে উচ্চ ফলনশীল বিভিন্ন প্রজাতির বরই। গত অর্থবছরে জেলায় ১,৪৭৭ হেক্টর জমিতে বরইয়ের আবাদ হয়েছিল। এ থেকে উৎপাদন হয় ১১,৭২৭ মেট্রিকটন বরই। এ অর্থবছরে ২,৫৫০ হেক্টর জমিতে বরইয়ের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০,৪০০ মেট্রিকটন।

সুপারহিট ৫টি ওয়েব সিরিজের তালিকা

বান্দরবানের কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘তুলনামূলক কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বরই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। ভবিষ্যতে দেশের ফলের চাহিদা পূরণে এ জেলার উৎপাদিত ফল অগ্রণী ভূমিকা রাখবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa