জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ কৃষকরা জমিতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

boro dhan

Advertisement

গত বছর ভালো চাষ ও ভালো দামও পেয়েছিলেন উপজেলার কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবার বোরো ধানের চাষ বাড়িয়েছেন কৃষকরা। তাই বোরো ধান পরিচর্যায় আগেভাগে মাঠে নেমেছেন তারা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন। লংগদু উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই এ ধানের আবাদ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার গ্রামের সোনাই গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, গত বছর ধানের দাম ভালো থাকায় এ বছরেও বোরো ধানের ভালো দামের আশায় বোরো ধানের চাষ করছি। এখন ধানের জমিতে ক্ষেত পরিচর্যায় প্রায় ব্যস্ত সময় পার করছি। ধানের আগাছা দমন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ও ফলন বৃদ্ধির জন্য আগাছা অপসারণ চারা বপন ও কীটনাশক ব্যবহার করছি।

আরেক কৃষক হাসান আলী জানান, বোরো ধান চাষে লংগদু উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন। তাছাড়া এবার সার পেতে তেমন কোনো বেগ পেতে হয়নি আমাদের মতো কৃষকদের। ভালো ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবো।

আটারকছড়া ইউনিয়নের কৃষক কাজল, হারেছ, মজিদ মিঞা জানান, বর্তমান সরকারের আমলে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই গতবারের চেয়ে বর্তমান বোরো ধান চাষে সেই ভালো ফলনের আশা করছি। একই ইউনিয়নের ভাঙা মুড়া গ্রামের কৃষক হবি মিঞা জানান, এবার দুই বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। এখন আগাছা পরিষ্কার করছি। আশা করি, বোরো ধানের ফলন ভালো হবে।

এদিকে লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, গত বছরের চাইতে এবার উপজেলায় বোরো চাষ বেশি হয়েছে।

ওয়েব সিরিজটিতে প্রতিটা হট দৃশ্যের ছড়াছড়ি, ভুলেও কারও সামনে দেখবেন না

তিনি আরও জানান, এ বছর ১৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.