আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে আয়োজিত ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ গিয়ে পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পদদলিত হয়ে আহত আরও ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি

naijeriya

Advertisement

বড়দিন উপলক্ষে আয়োজিত মেলায় আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য বহু শিশু সেখানে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মেলায় প্রায় ৫ হাজারের বেশি শিশু অংশগ্রহণ করে। মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘণ্টা আগেই উপস্থিত হয়েছিলেন। তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫ হাজার শিশুর প্রত্যেককে অর্থ ও অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.