জুমবাংলা ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়ি চলে গেছেন প্রথম স্ত্রী। ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্বামী। তাই এ অভিমানে নিজের কবর খনন করেন কাবিলা ফকির নামের এক যুবক। সেই কবরের ভেতরে প্রবেশের সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

স্ত্রী চলে যাওয়ায় স্বামীর কাণ্ড

Advertisement

আজ সোমবার (২২ আগস্ট) ঝালকাঠির নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। কাবিলা ওই গ্রামের রসূল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর আগে কাবিলা ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। পেশায় কাঠমিস্ত্রি হয়েও আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি। বিগত কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রী আসমা সাড়ে তিন বছরের একমাত্র সন্তানকে নিয়ে বাবাবাড়ি চলে যান। তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেও কাবিলা ব্যর্থ হন। ব্যর্থতার হতাশায় নিজের কবর খনন করেন কাবিলা।

শেষই হচ্ছেনা আমির খানের কষ্ট, আবারও বড় ধাক্কা খেল ‘লাল সিং চাড্ডা’

এসময় কবর খোঁড়ার বিষয়ে জানতে চাইলে কাবিল বলেন, ‘ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরবো।’ এ বিষয়ে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আবদুল হক বলেন, ‘কাবিল কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানান রকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.