Advertisement

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক স্বামী গ্রেপ্তার

শুক্রবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় মাহফুজ সরকার গোপনে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে বিবাহবিচ্ছেদের পর তিনি সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

শনিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.