জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার দেবহাটায় আব্দুস সালাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সালামের সঙ্গে ১০ বছর আগে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর মেয়ের বিয়ে হয়। তাদের পরিবারে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তার ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামে আরেকজন ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাদেরকে হাতেনাতে ধরা হয়। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠকও হয়েছে। কিন্তু বার বার সালিশ করার পরও তারা ওই পরকীয়ার সম্পর্ক থেকে বের হননি। ২০ দিন আগে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তার স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে ঝগড়া করে জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যান ওই নারী।

শুক্রবার (২১ জুন) সকালে সালাম তার স্ত্রী ও মিলনকে একসঙ্গে ঘুরতে দেখেন। হয়তো এ কষ্ট সহ্য না করতে পেরেই বাড়িতে ফিরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সালাম।

প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহটি নামায়। এরপর বেলা আড়াইটার দিকে দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্রিফকেসের স্টাইলে ভাঁজ করা যায় হোন্ডার এই ইলেকট্রিক স্কুটার

ওসি শেখ মাহমুদ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.