আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে বিয়ে নিয়ে যেন বৈচিত্র্যের শেষ নেই! প্রত্যেক দেশেই বিয়ে নিয়ে আছে ভিন্ন রীতি। বিয়ে নিয়ে সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে আফ্রিকায়। কঙ্গোতে ওলেম্বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিয়েতে কনের মূল্য ধরা হয় ৮টি তামার ক্রশ, ৩৫টি মোরগ ও ৪টি কুকুর।

বউ খুঁজতে

Advertisement

আফ্রিকার আরেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বান্ডা গোত্রের নারীরা আস্ত মুরগির বাচ্চা খেয়ে বিয়ের যোগ্যতা প্রমাণ করেন। আবার ইথিওপিয়ায় কোনো মেয়েকে পছন্দ হলে জোর করে তুলে নিয়ে বিয়ে করার রীতি আছে। রুয়ান্ডাতে বর-বউ একে অন্যের গায়ে কুলি করা পানি ছিটিয়ে বিবাহ সম্পন্ন করেন।

বিশ্বের বিভিন্ন দেশেই বিয়ে নিয়ে আজব সব রীতিনীতি আছে। ঠিক তেমনই ভারতের কেরালার আদিবাসীদের মধ্যে আছে বিয়ে নিয়ে আরেক মজার রীতি। তাদের বিয়ে করতে হলে বউ খুঁজতে যেতে হয় জঙ্গলে! যদিও এখন জঙ্গলের অভাবে এ রীতি ক্রমশ হারিয়ে যাচ্ছে।

কেরালার ৩৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মুথুভান সম্প্রদায় একটি। সেখানকার পুরুষরা বিয়ের আগে জীবন বাজি রেখে বউ খুঁজে আনেন জঙ্গল থেকে। টানা এক সপ্তাহ বিয়ের রীতি পালন করা তাদের সংস্কৃতি। সবচেয়ে মজার বিষয় হলো, বিয়ের আগে কনেপক্ষ কনেকে গভীর জঙ্গলে লুকিয়ে রাখেন।

অন্যদিকে বউ খুঁজে আনার জন্য জঙ্গলে রওয়ানা হন পাত্র ও তার বন্ধুরা। হবু বউকে খুঁজে এনে নিজের সাহসিকতার প্রমাণ দিতে হয় বরকে। কনে খুঁজে পেতে অনেকেরই দিনের পর দিন জঙ্গলেই কেটে যায় সময়। এমনকি নানা রকম বিপদেরও সম্মুখীন হতে হয়।

তবে ভয়ে পিছিয়ে আসার সুযোগ নেই। হবু কনেকে খুঁজে না পেলে গ্রামবাসীর কাছে সম্মান থাকবে না। সারাজীবন অবিবাহিতই থাকতে হবে। এ কারণে দিন-রাত এক করে হবু বউকে খুঁজতে থাকেন পাত্র। যে দিন হবু কনেকে খুঁজে পান সেদিনই জঙ্গলে তাদের বিয়ে দেওয়া হয়। সঙ্গে থাকা বন্ধুবান্ধবরাই বিয়ের ব্যবস্থা করেন।

যদি হবু বর কনেকে খুঁজে বের করতে না পারেন তাহলে তাকে ব্যর্থ হিসেবে ধরে নেন গ্রামবাসী। সেক্ষেত্রে কনেকে অন্যত্র পাত্রস্থ করার পুরো কার্যক্রম আবার নতুন করে শুরু হয়।

আর হবু বউকে খুঁজে পেলে লাল চুড়ি ও নতুন শাড়ি পরিয়ে বিয়ে সারেন বর। এরপর সেই জঙ্গলেই তাদের একসঙ্গে রাত কাটাতে হয় রীতি অনুসারে। নবদম্পতি থাকেন কোনো এক গাছের উপর বাঁধা ঘরে। পরদিন সকালে নববধূকে নিয়ে গ্রামে ফিরে আসেন বর। আনন্দে আত্মহারা গ্রামবাসীরা তখন মেতে ওঠে উৎসবে।

এখনও কেরালায় বসবাস করে এই আদিবাসী সম্প্রদায়। তবে জঙ্গলের অভাবে বিয়ের এই রীতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। কারণ বসতি স্থাপনের জন্য জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। জঙ্গলের অভাবে এই প্রথাও দিন দিন মুছে যাচ্ছে।

বাথরুমের মধ্যে আম্রপালির সঙ্গে তুমুল রোমান্সে মাতলেন নিরহুয়া

সম্প্রতি কেরলে ‘মুথুভান কল্যানম’ নামে এটি ছবি মুক্তি পেয়েছে। এ ছবিতে হারিয়ে যেতে বসা এই প্রথা নিয়েই গল্প নির্মাণ করা হয়েছে। তাতে এক মুথুভান সম্প্রদায়ের এক বৃদ্ধ তার নাতিদের কাছে পূর্বপুরুষদের এই প্রথা গল্প বলে শোনাচ্ছেন। চাইলে দেখতে পারেন ছবিটি।

সূত্র: দ্য গার্ডিয়ান/দ্য হিন্দু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.