দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ভূত বাংলা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, ১৬ এপ্রিল বিশেষ প্রদর্শনী থেকে সিনেমাটির আয় হয়েছিল ৩ কোটি ৫০ লাখ রুপি। তবে ১৭ এপ্রিল শুক্রবার নিয়মিত শো শুরু হওয়ার পর আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই দিন ১২ হাজার ৩৮৬টি শো থেকে সিনেমাটি আয় করে প্রায় ১২ কোটি ১৫ লাখ রুপি।
এই সাফল্যের ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৯০ লাখ রুপি। বিশ্বব্যাপী বক্স অফিস মিলিয়ে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় ২৩ কোটি ৯০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ টাকার সমান।
অক্ষয় কুমারের ক্যারিয়ার বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ‘সূর্যবংশী’ ছবির পর এটিই তার অন্যতম বড় ওপেনিং। তবে সাম্প্রতিক কিছু সিনেমার তুলনায় এর পারফরম্যান্স মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
তুলনামূলকভাবে দেখা যায়, সাম্প্রতিক হরর-কমেডি ঘরানার কিছু সিনেমা যেমন ‘স্ত্রী টু’ ও ‘ভুল ভুলাইয়া’ সিরিজের ওপেনিং কালেকশন আরও বেশি ছিল।
প্রায় দীর্ঘ সময় পর পরিচালক প্রিয়দর্শন-এর সঙ্গে আবারও কাজ করেছেন অক্ষয় কুমার। এই জুটি আগে ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’ ও ‘ভুল ভুলাইয়া’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে।
‘ভূত বাংলা’ সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব ও যীশু সেনগুপ্ত। প্রযোজনায় ছিলেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


