Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো বৃটিশ সংস্থা
আন্তর্জাতিক

এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো বৃটিশ সংস্থা

By Saiful IslamAugust 21, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো আন্তর্জাতিক গবেষণা সংস্থা-দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আই.আই.এস.এস। শেখ হাসিনাকে আশ্রয় আর বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।

7 sisters

Advertisement

বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই শুধু নয়; ভারতকে জঙ্গিবাদী অপতৎপরতা মোকাবেলার প্রস্তুতি রাখার সতর্কবার্তাও দিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি।

৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতের আশ্রয় নেয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরইমধ্যে তাঁর বিরুদ্ধে দাখিল হয়েছে হত্যা-দুর্নীতিসহ কয়েক ডজন মামলা। তাকে দেশে ফেরত পাঠানোর জোর দাবি উঠলেও আপাতত শেখ হাসিনাকে আগলে রাখার কৌশল নিয়েছে তাঁর পরীক্ষিত মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সম্পর্ক ঝুঁকিতে পড়ায় চরম দোটানায় ভারত। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের অনড় অবস্থান এই পরিস্থিতি আরও দীর্ঘায়ীত হবার পূর্বাভাস দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোন পথে সমাধানের দেখা পেতে পারে নয়াদিল্লি? বাংলাদেশেরই বা গুরুত্ব দিতে হবে কোন কোন পদক্ষেপে?

এসব প্রশ্নের উত্তর খুঁজে কিছু প্রস্তাবনা বের করেছেন নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএসের সিনিয়র ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো ভিরাজ সোলাংখি। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছে।

বাংলাদেশে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য অগ্রাধিকার ভিত্তিক কিছু কর্মপরিকল্পনা বা পদক্ষেপের পরামর্শও দিয়েছে আইআইএসএস। বলা হয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করায় মনোনিবেশ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপিসহ অন্যান্য দলের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে। সেইসাথে, বেগম খালেদা জিয়ার মুক্তিকে পুঁজি করে বিএনপিকে নির্বাচনকেন্দ্রীক সুবিধা তুলে নেয়ার চেষ্টা জারি রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অর্থবহ সংস্কার বিচারবিভাগ, আমলাতন্ত্র ও রাজনীতির।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে আইআইএসএস। বলা হয়েছে, এক্ষেত্রে জ্বালানী ও খাদ্যদ্রবের দাম নিয়ন্ত্রণ আর বেসরকারি খাতের স্থবিরতা কাটাতে নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে। এক্ষেত্রে ২০২৩ সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইএমএফের কাছে থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ গ্রহণে বাধ্য হওয়ার বিষয়টিও উদাহরণ হিসেবে উল্লেখ করেছে আইআইএসএস।

শুধু বাংলাদেশ নয়। বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে স্বস্তিতে নেই ভারতও। নয়াদিল্লির এই দোটানা অবস্থা চোখ এড়ায়নি লন্ডনভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের। জনমতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে চরম অজনপ্রিয় নেতায় পরিণত হওয়া শেখ হাসিনার পক্ষ নেয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। বিশেষ করে বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলামী চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে সেভেন সিস্টার হিসেবে পরিচিত আসাম, মনিপুর, অরুণাচলসহ সাত রাজ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে থেকেই পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ লাগোয়া সীমান্তেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না।

তাই ঝুঁকি এড়াতে বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব কমাতে ভারতকে কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026
জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

July 17, 2026

Latest News

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa