Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি পদ থেকে পদত্যাগ করেছেন
আন্তর্জাতিক প্রবাসী খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি পদ থেকে পদত্যাগ করেছেন

By Mynul Islam NadimOctober 22, 20241 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের বেঁচে যাওয়া ব্যক্তিরা তার বিরুদ্ধে পদত্যাগের আহ্বান জানান।

british mp

Advertisement

রুশনারা জানিয়েছেন, তিনি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন এবং গ্রেনফেল কমিউনিটির সঙ্গে সরকারের সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন।

দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেনফেল ইউনাইটেড নামে একটি দল এই অগ্নিকাণ্ডের শিকার বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে এবং তারা রুশনারা আলীর অপসারণের দাবি জানিয়েছিল।

রুশনারা আলী একটি বিবৃতিতে বলেন, “মন্ত্রী এবং গ্রেনফেল সম্প্রদায়ের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক অপরিহার্য। বিষয়টির গুরুত্ব বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিল্ডিং সেফটির পদটি অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করা হোক। ভবনগুলোকে নিরাপদ করা এবং ভবিষ্যতে আরেকটি ট্র্যাজেডি প্রতিরোধ আমাদের প্রধান লক্ষ্য।”

তবে তিনি আবাসন বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১০ সাল থেকে বেথনাল গ্রিন ও বো অরেন্সের লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন রুশনারা আলী, যিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি তার বাবা-মায়ের সঙ্গে লন্ডনে আসেন এবং তিনি ব্রিটিশ সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি।

দ্য সানডে টাইমস জানায়, রুশনারা প্রায়ই ফ্রাঙ্কো-ব্রিটিশ কলোকের বার্ষিক ফোরামে অংশ নিতেন। সেলোটেক্স নামে একটি কোম্পানি গ্রেনফেল টাওয়ারের নির্মাণে ব্যবহৃত দাহ্য নিরোধক উপাদানের অধিকাংশ সরবরাহকারী।

শীতের আগেই যা জানতে হবে

গ্রেনফেল টাওয়ারে ২০১৭ সালের ১৪ জুন আগুন লাগলে ৭২ জনের মৃত্যু হয়।
সূত্র: স্কাই নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

July 15, 2026
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026

Latest News

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa