আন্তর্জাতিক ডেস্ক : দেশের রাজাকে ডিম ছুড়ে মারলেন এক প্রজা। অথচ রাজা শাস্তি দেওয়া তো দূর, বিষয়টিকে পাত্তাই দিলেন না তিনি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডিম নিক্ষেপ

Advertisement

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ নভেম্বর) ব্রিটেনের নতুন রাজা চার্লস ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে বেড়াতে বেরিয়েছিলেন স্ত্রী ক্যামিলাকে নিয়ে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে ব্রিটেন সফরে বেরিয়েছেন তিনি।

সফরে ইয়র্কের জনগণের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন রাজদম্পতি। শহরের মাঝখানে একটি চত্বরে রাজার সঙ্গে প্রজারা সাক্ষাত করছিলেন যখন এই ঘটনাটি ঘটে। আর্চওয়ে পেরিয়ে গাড়ি থেকে অপেক্ষারত জনগণের দিকে এগিয়ে আসছিলেন রাজা চার্লস ও তার রানি ক্যামিলা।

দুইপাশে দাঁড়ানো জনতার সঙ্গে এগিয়ে গিয়ে হাত মেলাচ্ছিলেন, কথা বলছিলেন রাজদম্পতি। সেই সময়েই রাজার থেকে হাতখানেক দূরে একটি ডিম আছড়ে পড়ে। চার্লস অন্য দিকে তাকিয়েছিলেন তাই প্রথমে তিনি বুঝতে পারেননি। কিন্তু এরপর একের পর এক ডিম উড়ে আসতে থাকে রাজাকে লক্ষ্য করে।

পুলিশকে এক প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারীকে মোট পাঁচটি ডিম ছুড়তে দেখেছিলেন তিনি। রাজা ও রানি কাছাকাছি আসতেই মুখে অদ্ভুত শব্দ করতে শুরু করেন ওই হামলাকারী। তারপর একের পর এক ডিম ছুড়তে থাকেন।

যদিও তাতে রাজার হাবভাবে কোনও পরিবর্তন হয়নি। ডিমগুলো রাজার ধারে পাশেও এসে পৌঁছায়নি। নির্বিকার ভাবে একের পর এক দর্শনপ্রার্থীদের দিকে হাসিমুখে এগিয়েছেন তিনি। পরে অবশ্য রাস্তায় এসে পড়া ফাটা ডিম মাথা নিচু করে দেখতে দেখা গিয়েছে তাকে। কিন্তু তার বেশি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

পুলিশ এই ঘটনায় হামলাকারী যুবককে গ্রেফতার করেছে। নিরাপত্তারক্ষীরা দ্রুত এই যুবককে চিহ্নিত করে তাকে ভিড় থেকে আলাদা করে এক পাশে নিয়ে আসে। সেই সময় যুবক চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্ত দিয়ে তৈরি হয়েছে। ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত। সেই চিৎকারের প্রতিক্রিয়ায় ‘গড সেভ দ্য কিং’ বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা। রাজদম্পতি অবশ্য তার পরও কিছুক্ষণ থাকেন ওই এলাকায়। পরে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে রওনা হন পরের গন্তব্য দক্ষিণ ইয়র্কশায়ারের উদ্দেশে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.