Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রমজানে ব্রিটিশ গবেষকের ইসলাম গ্রহণ, সৌদি প্রিন্সের শুভেচ্ছা
আন্তর্জাতিক

রমজানে ব্রিটিশ গবেষকের ইসলাম গ্রহণ, সৌদি প্রিন্সের শুভেচ্ছা

By Saiful IslamApril 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দুই দশক সৌদি আরবে অবস্থানের পর পবিত্র রমজান মাসে ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসন। গত ৮ এপ্রিল (শুক্রবার) রমজান মাসের সপ্তম দিন এ ব্রিটিশ গবেষক ইসলাম গ্রহণ করেন। এরপর গত ১২ এপ্রিল সৌদি প্রিন্স ও সাবেক কুটনীতিবিদ তুর্কি আল ফয়সাল তাঁকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
রমজানে ব্রিটিশ গবেষকের ইসলাম গ্রহণ, সৌদি প্রিন্সের শুভেচ্ছা

Advertisement

এক টুইট বার্তায় জানা যায়, কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এর পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্স তুর্কি আল ফয়সাল ড. মার্ক সি থমপসনকে শুভেচ্ছা জানান।

এ সময় তাঁর পক্ষ থেকে ড. মার্ককে পবিত্র কোরআনের সপ্তদশ শতাব্দির প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেওয়া হয়। মূল্যবান এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্রিটিশ গবেষক।

২০০১ সালে ড. মার্ক সি থমপসন সৌদি আরবে আসেন। এরপর দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও অধ্যাপনা করেন। বর্তমানে তিনি রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সোসিও-ইকোনোমিক প্রোগ্রামের সিনিয়র রিসার্চার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১২ সালে এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারালস এ মিডলইস্ট স্টাডিজের সহকারি অধ্যাপক ছিলেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন বিষয়ে পড়াতেন। এর আগে তিনি প্রিন্স সুলতান ইউনিভার্সিটি এবং সৌদি ন্যাশনাল গার্ড স্কুল অফ সিগন্যালে পড়িয়েছেন।

ড. মার্ক ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে পিএইডডি ডিগ্রি অর্জন করেন। তার থিসিসের বিষয় ছিল, ‘সৌদি আরবে উদীয়মান সামাজিক-রাজনৈতিক প্রতিনিধিত্ব: জাতীয় সংলাপের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল’।

ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গের ইসলাম গ্রহণ এবারই প্রথম নয়। গত বছরের শেষ দিকে সাইফ আশার নামে সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত এক ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণের পর মদিনায় এসেছিলেন। ২০১১ সালে সৌদিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিস ইসলাম গ্রহণ করেছিলেন। ২০১৬ সালে সস্ত্রীক তাঁর হজ পালনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছিল।

ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa