Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ব্রুনাই সুলতানের প্রতি মাসে চুল কাটানোর খরচ ১৫ লাখ!
Suggest Entertainment News আন্তর্জাতিক

ব্রুনাই সুলতানের প্রতি মাসে চুল কাটানোর খরচ ১৫ লাখ!

By Saiful IslamJuly 18, 2022Updated:July 18, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এবং দক্ষিণ চিন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ ব্রুনাই। ১৯৬৭ সালের ৫ অক্টোবর ব্রুনাইয়ের সিংহাসনে বসেন তৃতীয় হাসানঅল বোকাইয়া ইবনি ওমর আলি সইফউদ্দিন। তবে এটা তাঁর পোশাকি নাম। বিশ্বে তাঁকে ‘হাসানঅল বোকাইয়া’ নামেই চেনে।
ব্রুনাই সুলতানের প্রতি মাসে চুল কাটানোর খরচ ১৫ লাখ!

Advertisement

সে দেশের সুলতানের ধনসম্পত্তির গল্প মোটেও ছোট নয়। বিদেশি সংবাদমাধ্যমগুলোর দাবি, ব্রুনাইয়ের সুলতানের কাছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। বিয়ে করেছেন মাত্র তিনটি। তাঁর বিলাসভবনের ঝাড়বাতিগুলিতে বাল্‌ব লাগে ৫২ হাজার। এখানেই শেষ নয়। এছাড়া প্রতি মাসে চুল কাটাতে সুলতানের হয় খরচ ১৫ লক্ষ টাকা।
দেশের সুলতানি করার পাশাপাশি তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও বটে। পাশাপাশি প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের হাতে রেখেছেন ৭৬ বছরের এই সুলতান।

ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, ব্রুনাইয়ের সুলতান প্রতি মাসে ১৫ লক্ষ টাকা খরচ করেন চুল কাটাতে। ট্যাবলয়েড আরও জানায়, সুলতানের মোট সম্পত্তির অর্থমূল্য ৩০ বিলিয়ন পাউন্ড। এত সম্পত্তির মালিক নাকি মাত্র তিনটি বিয়ে করেছেন!

বিপুল ধন-সম্পদের মালিক হলেও তা যখের ধনের মতো আগলে রাখেননি তিনি। খরচও করেছেন তিনি। তা সে সোনায় মোড়া জেট বিমান হোক বা বিলাসবহুল বাসভবন-সবেতেই পানির মতো অর্থব্যয় করেছেন ব্রুনাইয়ের সুলতান।

সুলতানের কাছে নাকি কম করে সাত হাজার গাড়ি রয়েছে। তার মধ্যে ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বরঘিনি, ২৫৮টি অ্যাস্টন মার্টিন, ১৭২টি বগাটি, ২৩০টি পোর্শে, ৩৫০টি বেন্টলি, ৬০০টি রোল্‌স রয়েস, ৪৪০টি মার্সিডিজ বেঞ্জ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডব্লিউ, ২২৫টি জাগুয়ার এবং ১৮৩টি ল্যান্ড রোভার রয়েছে।

হাজার হাজার গাড়ি রাখার জন্য সুলতানের প্রাসাদে ১১০টি গ্যারাজ রয়েছে। সেখানেই নাকি তাঁর সাত হাজার গাড়ি থাকে।

অনেকের দাবি, সব গাড়ি তো একসঙ্গে ব্যবহার করা যায় না, তাই বাড়তি আয়ের জন্য সংগ্রাহকদের কাছে বেশ কতগুলি গাড়ি তিনি ভাড়া দেন। তবে এ সবই জল্পনা। জল্পনা আরও রয়েছে। ব্রুনাইয়ের সুলতান নাকি ১৯০০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিশ্বে বিক্রি হওয়া ফেরারির অর্ধেকেরও বেশির মালিক।

গাড়ির পাশাপাশি বিমানের শখ রয়েছে সুলতানের। তাঁর বোয়িং ৭৪৭ বিমানের দাম নাকি ৩,৩০৪ কোটি টাকা। তাতে রয়েছে সোনায় মোড়া বেসিন, জানলা, টেবিল। দামি চামড়ার আসন।

সুলতান যে বিলাসবহুল ইস্তানা নুরুল ইমান প্রাসাদে থাকেন তা ১৯৮৪ সালে নির্মাণ করেন তিনি। ২০ লক্ষ বর্গফুটের ওই প্রাসাদটির নাম ‘গিনেস বুক অব রেকর্ডস’-এ ঢুকে পড়েছে। সেটিই নাকি বিশ্বের সর্ববৃহৎ প্রাসাদ। প্রাসাদে রয়েছে ২২টি সোনার গম্বুজ, ১,৭০০টি ঘর এবং ৫টি বিশালকার সুইমিং পুল। সঙ্গে যোগ করুন, ২৫৭টি বাথরুম।

এ ছাড়া, তাঁর নিজস্ব চিড়িয়াখানা ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার, অসংখ্য বাজপাখি, কাকাতুয়া-সহ জীবজন্তুতে ভরা। সুলতানের প্রাসাদে নাকি ৫৬৪টি ঝাড়বাতি রয়েছে।

ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, ওই ঝাড়বাতিগুলি গুনেছিলেন এক ব্যক্তি। ঝাড়বাতিগুলিতে আলো ফোটাতে আবার ৫১ হাজার বাল্‌ব বসানো রয়েছে বলেও দাবি করা হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানে ফের ভারতীয় বিমানের জরুরি অবতরণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa