Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ রাস্তার ইট তুলে বাড়ি নির্মাণ করছেন ইউপি সদস্য!
ঢাকা বিভাগীয় সংবাদ

রাস্তার ইট তুলে বাড়ি নির্মাণ করছেন ইউপি সদস্য!

By Saiful IslamDec 28, 2022, 9:30 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাস্তার ইটি তুলে নিয়ে নিজের বাড়ি নির্মান কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য কবির তালুকদারের বিরুদ্ধে। ওই ইউনিয়নের উত্তর পাকুড়তিয়া গ্রামের খেজুরতলা খালের পাশ দিয়ে নির্মিত রাস্তা থেকে ইটের এ সোলিং উঠিয়ে নেয় হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। ফলে ওই সড়ক দিয়ে সাইকেল, ভ্যান ও অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে গেছে। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকেরাও।
রাস্তার ইট
উত্তর পাকুড়তিয়ার বেশ কয়েকজন জানান, তিন চার বছর আগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস খেজুরতলা খালের পাশ দিয়ে ইটের সোলিং দিয়ে এ রাস্তাটি নির্মাণ করে। সম্প্রতি কাউকে কিছু না জানিয়ে ইউপি সদস্য কবির তালুকদার তার লোকজন দিয়ে ওই সড়ক থেকে ইট উঠিয়ে অটোতে করে তার বাড়িতে নিয়ে যান। এলাকার প্রভাবশালী হওয়ায় এ অপকর্মের প্রতিবাদ করতে কেউ সাহস পান না। তার বিরুদ্ধে মুখ খুললে বিভিন্ন ভাবে হয়রানি করেন ওই ইউপি সদস্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর পাকুড়তিয়া গ্রামের খেজুরতলা সড়কের প্রায় ৩’শ মিটার এলাকা থেকে ইট উঠিয়ে নেওয়া হয়েছে। অধিকাংশ ইট ইউপি সদস্য তার বাড়িতে নিয়ে রেখেছেন। ইউপি সদস্য কবির তালুকদারের বাড়িতে গিয়ে দেখা যায় সড়কের ইট দিয়ে খোয়া তৈরী করে নির্মাণাধীন বাড়িতে ঢালাইয়ের কাজ করা হয়েছে। কিছু কিছু ইট ওই এলাকায় তার নিজস্ব লোকজনের বাড়িতে রয়েছে।

কবির তালুকদার যুগের সাথীকে বলেছেন, এলজিইডি’র জাইকা প্রকল্পের অধীনে খেজুরতলা থেকে কড়ফা পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কটির নতুন করে উন্নয়ন কাজ করা হবে। তাই ওই রাস্তার যে স্থান উঁচু-নীচু এবং ভেঙ্গে গেছে, তা নিজ দায়িত্বে মাটি দিয়ে ৩ ফুট উঁচু করে পুনরায় ইটের সোলিং দিয়ে রাস্তা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছি। তার অনুমতিক্রমে ইটগুলো রাস্তা থেকে উত্তোলন করেছি।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ বলেছেন, ওই রাস্তায় এলজিইডি’র আদৌ কোন প্রজেক্ট নেই। ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ আলী আহমেদ শেখ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। তাছাড়া, এভাবে সরকারি রাস্তা থেকে ইট তুলে নিয়ে বাড়ির কাজে ব্যবহার করা যায় কিনা তাও আমার জানা নেই।

প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, এ মুহূর্তে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কোন বরাদ্দ নেই। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, ইউপি-মেম্বার কবির তালুকদার নিজ দায়িত্বে রাস্তাটি সংস্কারের আবেদন করলেও তাকে কোন অনুমতি দেয়া হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। রাস্তাটিতে পুনরায় ইটের সোলিং বসিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। এর কোন ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৩ কোটি টাকার সেতুতে উঠতে ৩০ ফুটের কাঠের মই!

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

May 22, 2026, 5:19 PM Asia/Dhaka
ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

May 22, 2026, 5:16 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

শিশু

দেড় বছরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন মা

বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp