Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বোরকা পরে ডেলিভারি?
আন্তর্জাতিক

বোরকা পরে ডেলিভারি?

By Saiful IslamJanuary 18, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটি ছবি। আর সে ছবিই নেটদুনিয়ায় জাগিয়ে তুলেছে কৌতূহল। ছবিটিতে দেখা যাচ্ছে, বোরখা পরেই খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন এক মহিলা। কেননা তার পিঠে আছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থার একটি ব্যাগ। সচরাচর এমন ছবি তেমন দেখা যায় না। তাই বোরখা পরে ফুড ডেলিভারি করতে বেরনো ওই মহিলাকে নিয়ে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। আর তার ফলেই জানা যায় নেপথ্যের ঘটনা।

বোরকা পরে ডেলিভারি?

Advertisement

কথায় আছে, ‘ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার’! এক্ষেত্রেও কিছুটা সেরকমই হয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার কিছুদিন পর বাস্তবে এই মহিলার দেখা পান এক ব্যক্তি। তিনিই মহিলাকে তার ভাইরাল হওয়া ছবি ও অসংখ্য মানুষের শুভেচ্ছাবার্তা দেখান। তারপরই সামনে আসে আসল সত্যি। এসব দেখার পর ওই মহিলা জানান, তিনি আদৌ কোনো খাবার ডেলিভারি সংস্থার কর্মী নন। কাজের সুবিধার জন্য এক পুরনো জিনিসের দোকান থেকে মাত্র ৫০ টাকা দিয়ে এই ব্যাগটি কিনেছেন। আর কাজের সুবাদে ওই ব্যাগ নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরতে হয় তাঁকে।
কিন্তু কী এমন কাজ করেন মহিলা, যার জন্য ডেলিভারি সংস্থার ব্যাগ নিয়ে তাঁকে রাস্তায় ঘুরতে হয়?

সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের জীবন সংগ্রামের গল্প শুনিয়েছেন বছর ৪০-এর রিজওয়ানা। জানা গেছে, লখনউ শহরের জনতা নগর কলোনিতে তিন সন্তানকে নিয়ে তার বাস। কয়েক বছর আগে অভাবের তাড়নায় তার স্বামী হঠাৎ করে পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকেই রোজগারের জন্য পথে নামতে বাধ্য হন রিজওয়ানা। বর্তমানে তিনি সারাদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করেন। পাশাপাশি দুপুর গড়ালে দৈনন্দিন ব্যবহারের কিছু সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন রিজওয়ানা। তার মতে কেবলমাত্র পরিচারিকার কাজ করে তিন সন্তানের লালন করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই এ বিকল্প রোজগারের পথ বেছে তিনি। এর জন্য প্রতিদিন পাইকারি বাজার থেকে কিছুটা কমদামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনেন তিনি। তারপর ব্যাগে ভরে সেই জিনিস বাড়ি বাড়ি বিক্রি করেন। তার মতে এই কাজের দরুন তাকে রোজই প্রায় ২০-২৫ কিমি পায়ে হেঁটে ঘুরতে হয়।

আসল ঘটনা যাই হোক না কেন, নেটদুনিয়ায় ভাইরাল হওয়ায় কিছুটা আর্থিক সুবিধাও হয়েছে রিজওয়ানার। তার এ জীবন সংগ্রামের কাহিনি শোনার পর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে মহিলার একমাত্র লক্ষ্য নিজের সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করা। তাই তাদের পড়াশোনার কোনো খামতি রাখতে চান না তিনি। প্রয়োজনে তাকে যত কষ্টই করতে হোক, হাসিমুখেই তা করতে রাজি বলে জানিয়েছেন এই ‘লড়াকু মা’। সূত্র : সংবাদ প্রতিদিন।

ধান রক্ষায় ৬০ লাখ কিউলিয়া পাখি হত্যা করতে চায় কেনিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa