জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুরে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোরশেদ ফকিরের বাড়ির ওঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Business Man

Advertisement

নিহত ব্যবসায়ী দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭/৮ জন চোর রাতের আঁধারে নিহত পোল্টি ফিড ব্যাবসায়ী দৌলত হোসেন খানের গাড়ির ব্যাটারি চুরি করতে আসে। ঘটনাটি আঁচ করতে পেরে পোল্টি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ি থেকে ১০০ গজ দূরে মোরশেদ ফকিরের বাড়ির পাশে গেলেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুবৃত্ত্বরা দৌলত হোসেন খানের উপর হামলা চালায়।

হত্যাকারীরা কুপিয়ে মৃতের বুকের পাঁজর, হাত-পা ও পিঠ আলগা করে দেয় এবং লিঙ্গ কেটে ফেলে। নিহত দৌলত হোসেন খানের আর্তচিৎকারে আশপাশের বাড়ির মানুষ এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হত্যাকারীরা। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজালুর রহমান জানান, খুনি যেই হোক তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.