Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজাবাসীকে সমর্থন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন
আন্তর্জাতিক

গাজাবাসীকে সমর্থন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন

By Tarek HasanMay 30, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরাইলবিরোধী বিক্ষোভের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফিলিস্তিনপন্থি এসব শিক্ষার্থীর উদ্দেশে পাঠানো এক চিঠিতে এই প্রশংসা করেন তিনি।

আয়াতুল্লাহ আলি খামেনি

Advertisement

খামেনি বলেন, গাজার অসহায় মানুষের পক্ষ অবলম্বন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ইসরাইলবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করে তাদেরকে প্রতিরোধ ফ্রন্টের অংশ বলে মন্তব্য করেন। স্পর্শকাতর পশ্চিম এশিয়ার বিদ্যমান পরিস্থিতি ও ভাগ্য পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপও করেন তিনি।

খবরে বলা হয়েছে, গত ২৫ মে ইরানের সর্বোচ্চ নেতার লিখিত চিঠির বিষয়বস্তু আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে।

এতে মার্কিন শিক্ষার্থীদের উদ্দেশ করে বলা হয়েছে, বর্তমানে গাজা উপত্যকার যে ইতিহাস রচিত হচ্ছে আপনারা তার সঠিক পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ যুদ্ধের অংশে পরিণত হয়েছেন। নির্দয় কসাই ইসরাইলকে প্রকাশ্যে সহযোগিতাকারী আপনাদের সরকারের নিপীড়ন ও দমন অভিযান উপেক্ষা করে আপনারা মর্যাদাপূর্ণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

আলি খামেনির চিঠিতে বলা হয়েছে, আপনাদের এই অনুভূতি বুকে ধারণ করে আপনাদের দেশ থেকে বহু দূরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বহু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। গত সাত দশকের বেশি সময় ধরে ‘ইহুদিবাদী’ নামক একদল গুণ্ডার নেটওয়ার্ক ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছে তার অবসান ঘটানোই এই সংগ্রামের লক্ষ্য। আজ আপনারা গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান দেখতে পাচ্ছেন তা বহু দশক আগে শুরু হয়েছে।

আবেদনময়ী লুকে উত্তাপ ছড়ালেন টয়া

ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠির শেষাংশে লিখেছেন, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে ‘নির্যাতন করো না এবং নির্যাতিত হয়ো না’ বলে যে আহ্বান জানানো হয়েছে তাতে উজ্জীবিত হয়ে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট গঠিত হয়েছে। আর প্রতিরোধ যোদ্ধারা ঐশী বাণী বুকে ধারণ করে সংগ্রাম করছে বলে তাদের বিজয় অনিবার্য।

ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়ে তার চিঠি শেষ করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa