নাসার নাসা পরিচালিত আর্টেমিস-২ মিশন থেকে চার নভোচারী চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীর পথে যাত্রা শুরু করেছেন। এই অভিযানের মাধ্যমে তারা পৃথিবী থেকে মানুষের এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন।

এর আগে কোনো মানব মিশন এত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। যাত্রার এক পর্যায়ে নভোচারীদের সঙ্গে পৃথিবীর যোগাযোগ প্রায় ৪০ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, যা পরে আবার পুনঃস্থাপিত হয়।
যোগাযোগ ফিরে পাওয়ার পর নভোচারী ক্রিস্টিনা কচ জানান, পৃথিবীর সঙ্গে আবার সংযোগ স্থাপন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
চাঁদের পৃষ্ঠের কাছাকাছি দিয়ে অতিক্রম করার সময় মহাকাশযানটি এমন এক অবস্থানে ছিল, যেখানে নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন। গত সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা চাঁদের পেছনের সবচেয়ে দূরবর্তী অঞ্চলে পৌঁছান।
এর আগে ১৯৭০ সালের এপ্রিলে অ্যাপোলো-১৩ মিশন-এর নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪,০০,১৭১ কিলোমিটার দূরে গিয়ে আগের রেকর্ড গড়েছিলেন। এবার আর্টেমিস-২ মিশনের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


