Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ফ্রি টেক্সট-টু-ভিডিও ফিচার আনলো গুগল, কনটেন্ট বানানো আরও সহজ
বিজ্ঞান ও প্রযুক্তি

ফ্রি টেক্সট-টু-ভিডিও ফিচার আনলো গুগল, কনটেন্ট বানানো আরও সহজ

By Mynul Islam NadimApril 7, 20262 Mins Read

ডিজিটাল কনটেন্ট বানাতে আর বড় সেটআপ বা জটিল সফটওয়্যারের দরকার নেই শুধু একটি আইডিয়া আর কয়েকটি শব্দই এখন যথেষ্ট। কারণ গুগল তাদের এআই-চালিত ভিডিও প্ল্যাটফর্ম গুগল ভিডসে এমন কিছু নতুন ফিচার যুক্ত করেছে, যা কনটেন্ট তৈরিকে আরও সহজ, দ্রুত এবং সবার নাগালের মধ্যে নিয়ে এসেছে।

গুগল

Advertisement

সবচেয়ে বড় খবর হলো এবার থেকে টেক্সট-টু-ভিডিও ফিচারটি আর শুধু পেইড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ থাকছে না। সাধারণ গুগল অ্যাকাউন্ট থাকলেই এখন আপনি নির্দিষ্ট সীমার মধ্যে লিখে ফেলতে পারবেন নিজের ভিডিও।

আগে এই সুবিধাটি কেবল অর্থের বিনিময়ে পাওয়া যেত। এখন ফ্রি ব্যবহারকারীরাও প্রতি মাসে সর্বোচ্চ ১০টি ভিডিও তৈরি করতে পারবেন। প্রতিটি ভিডিও হবে প্রায় ৮ সেকেন্ডের, যা তৈরি হবে গুগলের নতুন ভিডিও মডেল‘ভিও ৩.১’-এর মাধ্যমে। অর্থাৎ, আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হন তাহলে খুব সহজেই একটি আইডিয়া লিখে সেটিকে ভিডিওতে রূপ দিতে পারবেন।

ভিডিওর জন্য নিজস্ব মিউজিক

ভিডিওতে শুধু ছবি নয়, এবার থাকবে নিজের মতো করে তৈরি করা মিউজিকও। গুগল যুক্ত করেছে ‘লিরিয়া ৩’ এবং ‘লিরিয়া ৩ প্রো’ নামের নতুন মিউজিক জেনারেশন মডেল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ৩০ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত কাস্টম মিউজিক তৈরি করতে পারবেন। তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র গুগল এআই প্রো ও আল্ট্রা সাবস্ক্রাইবারদের জন্য সীমিত।

ভিডিওতে নিজে উপস্থিত না থেকেও যেন আপনি আছেন এমন অভিজ্ঞতা দিতে এসেছে এআই অ্যাভাটার। এই ফিচারের মাধ্যমে একটি নির্দিষ্ট চেহারা ও কণ্ঠস্বরের ভার্চুয়াল উপস্থাপক তৈরি করা যাবে, যা বিভিন্ন ভিডিওতে ব্যবহার করা সম্ভব।

শুধু তাই নয়, এই অ্যাভাটারের পোশাক, ব্যাকগ্রাউন্ড এমনকি পরিবেশও পরিবর্তন করা যাবে সহজেই। তবে এটিও আপাতত পেইড ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত।

এছাড়াও গুগল ভিডস ব্যবহার আরও সহজ করতে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত করেছে। যেমন—

ফ্রি স্ক্রিন রেকর্ডার
সরাসরি ভিডিও আপলোড করার সুবিধা ইউটিউবে
এর ফলে ভিডিও তৈরি থেকে শুরু করে শেয়ার করা পর্যন্ত পুরো প্রক্রিয়াই এখন আরও দ্রুত ও ঝামেলাহীন।

ভিডিও বানানো এখন আর শুধু পেশাদারদের কাজ নয় এটি হয়ে উঠছে সবার দৈনন্দিন অভ্যাসের অংশ। গুগলের এই নতুন আপডেট সেই পরিবর্তনকে আরও দ্রুত এগিয়ে দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa