কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো উচিত এবং সাহস দেখানোর জন্য পুরস্কারও দেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন কাজল। তিনি পোস্টে লিখেছেন, “আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে, সঙ্গে সঙ্গে পুলিশে জানান। সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।”
এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং চাঁদাবাজি প্রতিরোধে এমন প্রকাশ্য অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকেই আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, লুৎফুর রহমান কাজল নির্বাচনী প্রচারণার সময়ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই তাঁর এই প্রকাশ্য হুঁশিয়ারিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
কক্সবাজার-৩ আসনে কাজল তার প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে ২০,২৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


