মতলব দক্ষিণ (চাঁদপুর) উপজেলায় আপন ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ফজলে রাব্বি (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাগনি ইশাত।

চালানো

Advertisement

মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত ইশাত তার আপন ভাগনি এবং দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল পরিবারসহ ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ঈদের ছুটিতে সে মায়ের সঙ্গে মতলবের নানাবাড়িতে বেড়াতে আসে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অ্যাম্বুলেন্সচালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের ট্রাকচালক তাকে থামান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল চালানো শেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই ফজলে রাব্বির মৃত্যু হয়। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.