আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে ৪১ জন কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হলো। এর আগে গত ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল ভারত। খবর রয়টার্স

ভারত কানাডা

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে কানাডা ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করেছে বলে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার জানিয়েছেন।
এছাড়া ভারতের বিরুদ্ধে অটোয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না বলেও জানিয়েছেন তিনি।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে চলতি অক্টোবর মাসের শুরুতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে সেসময় দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকিও দেয় ভারত।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, শুক্রবারের মধ্যে দেশ না ছাড়লে ভারত একতরফাভাবে কূটনীতিকদের আনুষ্ঠানিক মর্যাদা প্রত্যাহার করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপটি অযৌক্তিক ও নজিরবিহীন এবং স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা ভারত থেকে তাদের (কূটনীতিকদের) সরিয়ে নিয়েছি।’ তিনি বলেন, ‘যদি আমরা কূটনৈতিক নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করতে দেই, তাহলে পৃথিবীর কোথাও কোনও কূটনীতিক নিরাপদ থাকবে না। তাই এই কারণে, আমরা ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ নেব না।’

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক ছিল এবং ৪১ জনকে সরিয়ে নেওয়ার পর কানাডার এখন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ২১ জন কূটনীতিক রয়েছেন। এছাড়া ভারত ত্যাগ করা ৪১ জনের সঙ্গে তাদের পরিবারের আরও ৪২ জন সদস্যও চলে গেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্য কারণ রয়েছে।

ভারত অবশ্য দীর্ঘদিন ধরে কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়া ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

এছাড়া ভারতের বিরুদ্ধে ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং পরে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত।
রয়টার্স বলছে, কানাডার প্রায় ২০ লাখ নাগরিকের বা কানাডার সামগ্রিক জনসংখ্যার প্রায় ৫ শতাংশের ভারতীয় ঐতিহ্য রয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিবছর ভারত থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য কানাডায় যান।

বয়সে ছোট মেয়েদের বিয়ে করার সুবিধা কি? কেন ছেলেরা ছোট মেয়েদেরকে বিয়ে করতে চায়

তবে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে অভিবাসন নিয়ে কাজ করা দূতাবাসের কর্মীদের সংখ্যা কমিয়ে দেবে কানাডা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.