কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন ডলি বেগম।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী ঘোষিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে ডলি বেগম তার নির্বাচনী এলাকার বাসিন্দা এবং প্রয়াত স্বামী রিজুয়ানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।”
এই নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি টরন্টোর দুটি আসনে জয়লাভ করে কানাডার হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
নবনির্বাচিত লিবারেল এমপিদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ভোটাররা নতুন সরকারের পরিকল্পনার ওপর তাদের আস্থা রেখেছেন এবং সরকার সেই আস্থার যথাযথ প্রতিফলন ঘটাতে কাজ করবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উপনির্বাচনের আগে লিবারেল পার্টির আসন ছিল ১৭১টি। ডলি বেগমের জয়সহ বর্তমানে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪-এ। এই সংখ্যাগরিষ্ঠতার ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত স্থিতিশীলভাবে সরকার পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিল সহজে পাস করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


