কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক অদ্ভুত সড়ক দুর্ঘটনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংঘর্ষের পর একটি সুজুকি জিএসএক্সআর মোটরসাইকেল আকাশে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।

মোটরসাইকেল

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাটি ঘটেছে সারে ও ডেল্টা সীমান্তবর্তী একটি ব্যস্ত সড়ক মোড়ে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি উপরের ট্রাফিক লাইটে গিয়ে আটকে যায়। পরে উদ্ধারকর্মীরা সেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চালক গুরুতর আহত হলেও তার জীবনশঙ্কা নেই। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ঘটনার ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এলাকায় মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং বিশেষ ব্যবস্থায় মোটরসাইকেলটি নিচে নামানো হয়।

এ সময় স্কট রোডর ৭০তম থেকে ৭২তম অ্যাভিনিউ পর্যন্ত অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে মোটরসাইকেলটি এত উঁচুতে গিয়ে আটকে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, উচ্চগতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। সুজুকি জিএসএক্সআর মোটরসাইকেলটি শক্তিশালী ইঞ্জিন ও উচ্চগতির জন্য পরিচিত একটি স্পোর্টস বাইক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.