Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ লাল পতাকা টাঙিয়ে খালের মাটি লুট
বিভাগীয় সংবাদ

লাল পতাকা টাঙিয়ে খালের মাটি লুট

By Saiful IslamApril 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজীতে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খালে পানি ধরে রাখার জন্য সম্প্রতি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। খাল খনন করে মাটিগুলো খালপাড় ও আশপাশের জমিতে রেখে দেয়। গত কয়েক দিন ধরে একদল দুর্বৃত্ত খালপাড়ে লাল পতাকা টাঙিয়ে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ‘সোনাগাজী ডাঙি’ খালের তিন কিলোমিটার এলাকার মাটি লুটে নিচেছ।

Canal soil loot

Advertisement

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসক, ইউএনও, পাউবো’র নির্বাহী প্রকৌশলী এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে গত শুক্র ও শনিবার মাটিগুলো রক্ষার অনুরোধ করেন। তবে ইতিমধ্যে প্রভাবশালী দুর্বৃত্তরা রাতের আধাঁরে শত শত ট্রাক মাটি লুট করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিন কিলোমিটার দৈর্ঘ্য ‘সোনাগাজী ডাঙি’ খালের পূর্বাংশ এস্কেভেটর দিয়ে খনন করে খালের পাড়েই খননকৃত মাটিগুলো স্তুপ করে রাখায় হয়। হঠাৎ করে গত দুদিন ধরে রাতের বেলায় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক খালের মাঝখানে বাঁধ দিয়ে এস্কেভেটর দিয়ে খালের পাড়ের মাটিগুলো লুটের প্রস্তুতি নেয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মাটিগুলো লুটের জন্য এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাতে একদল সন্ত্রাসী মহড়া দেয়। এতে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। দু’দফা পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের উপস্থিতি টের পেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ভয়ে উদ্বিগ্ন গ্রামবাসী নিরুপায় হয়ে শুক্রবার ও শনিবার রাতে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানকেও বিষয়টি মোবাইলে অবগত করেন।

সোনাগাজী ডাঙি খালের উপকণ্ঠের চর চান্দিয়া গ্রামের বাসিন্দা নুর নবী, সাইদুল হক, নুরুল আমিন, গবী আলম, মাঈন উদ্দিন, আলমগীর হোসেন, শাহাব উদ্দিন, শাহ জাহান, ফুলওয়ারা বেগম, ফাতেমা বেগম, সুইটি আক্তার, বিউটি আক্তার ও নুরুল ইসলামসহ স্থানীয় অন্তত ২০ জন লোক এসব অভিযোগ করেছেন।

নুর নবী বলেন, সম্প্রতি পাউবোর পক্ষ থেকে খালটি খনন করা হয়। খালটি খননের ফলে বিপু্ল পরিমাণ গাছগাছালির ক্ষতি হয়েছে। এরপরও খালের পাড়ে রাখা মাটিগুলো লুটে অন্যত্র বিক্রি করে দিলে জমির মালিকরা চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। তদুপরি তাদের ফসলি জমি, পুকুর পাড় ও বসতবাড়ির ভিটিগুলো ভেঙে খালে পড়ে যাবে।

সাইদুল হক বলেন, প্রশাসনসহ সর্বমহলে অভিযোগ করার পরও মাটি দস্যুদের রেখে যাওয়া এস্কেভেটর ওই স্থান থেকে সরানো হয়নি। মাটি নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক কাটেনি।

এ ব্যাপারে চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমি মাটি লুটের সাথে জড়িত নই। যারা অভিযোগ করেছেন তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আমি কোন মাটি কারবারের সঙ্গে জড়িত নই।

জানতে চাইলে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, খননকৃত মাটি অন্যত্র বিক্রির সুযোগ নাই। যদি মাটি বিক্রি করতে হয় পাউবো কর্তৃপক্ষ বিধি মোতাবেক নিলামে বিক্রি করতে পারবে। একটি সিন্ডিকেটের মাটি লুটের পাঁয়তারার বিষয়টি গ্রামবাসীর কাছ থেকে শুনেছি। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ব্যক্তিগতভাবে কেউ খালের মাটি লুটের সুযোগ নাই। পানি উন্নয়ন বোর্ড খালের মাটি নিলামে দিতে পারবে। এছাড়া সরকারের কোনো উন্নয়ন কাজে ব্যবহার করতে পারেবেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন , ‘সোনাগাজী ডাঙি’ খালের মাটি আশ্রায়ন প্রকল্পের জন্য স্থানীয় চেয়্যারম্যান মোশারফ হোসেন মিলন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ নিয়ে একটি আবেদন করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa