Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন ক্যান্সারে আক্রান্ত মাতিয়া বানু শুকু, চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবার
বিনোদন

ক্যান্সারে আক্রান্ত মাতিয়া বানু শুকু, চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবার

By Shamim Rezaএপ্রিল 21, 20262 Mins Read

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা, গুণী নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। এ অবস্থায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সরকারের সহযোগিতাও কামনা করেছে পরিবার।

Matia Banu

Advertisement

তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘আমার স্ত্রী মাতিয়া বানু শুকুর শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

তিনি ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে।’

তিনি আরো বলেন, ‘আমরা নাটকের মানুষ। যারা নাটক ও চলচ্চিত্রে কাজ করি, আমাদের আলাদা কোনো সুযোগ-সুবিধা বা পেনশন নেই।

কাজটাই আমাদের ভরসা। হঠাৎ আমাদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে পরিবারের জন্য সেটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা নানা চেষ্টা করছি তাঁর পাশে থাকতে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
’
আতিক জানান, প্রায় আট মাস আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাঁকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল আবারও চিকিৎসকের পরামর্শ নিতে সেখানে যেতে হবে। বর্তমানে সেই প্রস্তুতিই চলছে।

তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা দুজনই নাটক ও সিনেমা পরিচালনার কাজের সঙ্গে যুক্ত।

এটিই আমাদের আয়ের একমাত্র উৎস। গত বছর ক্যান্সার ধরা পড়ার পর থেকে আমরা কেউই নিয়মিত কাজে থাকতে পারিনি। এদিকে চেন্নাইয়ে চিকিৎসা ব্যয় অনেক বেশি। আবার দীর্ঘ সময় ধরে এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাই আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’
মাতিয়া বানু শুকুর পক্ষ থেকে আতিক আরও জানান, ‘তিনি বন্ধু, প্রিয়জন ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মাতিয়া বানু শুকু বাংলাদেশের ছোট পর্দা ও চলচ্চিত্রে সৃজনশীল কাজ করে আসছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্প নির্মাণে তিনি প্রশংসিত। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া গোল্লাছুট, যেখানে সীমান্ত তোমার এবং প্রজ্ঞা পারমিতার মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভিনেত্রী জেনিফার উইংগেট

সত্যিই কি ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার

জুন 9, 2026
বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

জুন 9, 2026
হি-ম্যান

নব্বই দশকের নস্ট্যালজিয়ায় কেন্দ্র করে হি-ম্যানের প্রত্যাবর্তন

জুন 9, 2026
Latest News
অভিনেত্রী জেনিফার উইংগেট

সত্যিই কি ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

হি-ম্যান

নব্বই দশকের নস্ট্যালজিয়ায় কেন্দ্র করে হি-ম্যানের প্রত্যাবর্তন

শ্রীলেখা

টালিউডে ১০ বছরের নিষেধাজ্ঞার অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীলেখা

শাবনূর পূর্ণিমা

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

অভিনেত্রী প্রিয়া বাপট

বারবার চুমু খেতে থাকেন অভিনেতা, মুখ খুললেন নায়িকা

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

নতুন খবর দিলেন অভিনেত্রী মিম

তোপের মুখে

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

Sakib

বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল

ইনফ্লুয়েন্সার

বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পাকিস্তানি ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa