ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন এখন জীবনযুদ্ধের কঠিন সময় পার করছেন। মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অভিনেতা।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গেল বছরের ডিসেম্বরে তপনের খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, রোগটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাকে তিনটি কেমোথেরাপি দেয়া হয়েছে।
চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবার। সরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করেও শয্যা না পাওয়ায় চিকিৎসা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।
একসময় নাটক ও সিনেমায় কমেডি চরিত্রে জনপ্রিয় ছিলেন তপন। অভিনয় করেছেন ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’সহ বহু জনপ্রিয় কাজে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে সহকর্মী, ভক্ত ও সরকারের সহযোগিতার অপেক্ষায় অভিনেতার পরিবারের। আবারও সুস্থ হয়ে ক্যামেরার সামনে ফিরতে চান অভিনেতা তপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


