Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অধিনায়ক তামিম, একাদশে সাকিবসহ আরও যারা আছেন
খেলাধুলা বিপিএল

অধিনায়ক তামিম, একাদশে সাকিবসহ আরও যারা আছেন

By Tarek HasanMarch 3, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : কোনো বিতর্ক ও ঝামেলা ছাড়াই পর্দা ‍উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। দেড়মাসের এই টুর্নামেন্টে চূড়ান্ত হাসি হেসেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি প্রথম শিরোপা ঘরে তুলেছে। পুরো টুর্নামেন্টে কারা কেমন পারফর্ম করেছে, দেশের ক্রিকেটভক্তরা জানেন। এই আসর শেষে বিপিএলসেরা একাদশ করলে কারা থাকবেন সেখানে?

তামিম সাকিব মুশফিকুর রহিম

Advertisement

চ্যাম্পিয়ন দল হিসেবে অধিনায়ক হিসেবে নিশ্চয়ই অনেকে সেই একাদশের নেতৃত্বে তামিমকে প্রাধান্য দেবেন! তেমনই একটি একাদশ গঠন করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে তামিমকে অধিনায়ক করে তারা টুর্নামেন্টসেরা একাদশে রেখেছে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকেও। তবে সবমিলিয়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশালেরই আধিপত্য দেখা যায় সেরা এগারোতে। পুরো একাদশটি দেখে নেওয়া যাক—

দুই তামিমকে ওপেনিংয়ে রেখে একাদশ সাজিয়েছে ক্রিকইনফো। যেখানে অধিনায়ক তামিমের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা তানজিদ হাসান তামিম। সদ্য সমাপ্ত আসরে সেরা রানসংগ্রাহক হয়েছেন তামিম ইকবাল। ১৫ ইনিংসে তিন ফিফটিতে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান করেন। যেখানে তার গড় ৩৫.১৪ এবং স্ট্রাইক রেট ১২৭.১৩। সেরা ব্যাটারের তালিকায় ছিলেন তানজিদ তামিমও। চট্টগ্রামকে প্লে-অফে তুলতে ভূমিকা রাখা এই ওপেনারের রান ৩৮৪। যেখানে ৩২ গড় এবং ১৩৫.৬৮ স্ট্রাইকরেট নিয়ে তিনি ব্যাট করেছেন। রয়েছে একটি সেঞ্চুরিও।

ESPNcricinfo's team of #BPL2024 👏

👉 https://t.co/npAD97qryO pic.twitter.com/1RO1pOt57J

— ESPNcricinfo (@ESPNcricinfo) March 2, 2024

ওয়ানডাউনে রয়েছেন তাওহীদ ‍হৃদয়। তামিম ইকবালের সঙ্গে সেরা রানসংগ্রাহকের লড়াই চালানো এই ডানহাতি ব্যাটসম্যানের কুমিল্লার ফাইনালে ওঠায় ছিল অসামান্য অবদান। হৃদয় শেষ পর্যন্ত হয়েছেন দ্বিতীয় সেরা রানসংগ্রাহক। ৩৮.৫ গড় এবং ১৪৯.৫ স্ট্রাইকরেট নিয়ে তিনি ৪৬২ রান করেছেন। বিপিএলের এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরি আসে তার ব্যাটে। তাই তিন নম্বরে হৃদয়ই যোগ্য প্রার্থী! পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমও আছেন সেরা একাদশে। যদিও এনওসির মেয়াদ শেষ হওয়ায় তিনি মাত্র ছয় ম্যাচ খেলেই দেশে ফিরে যান। ছয় ম্যাচে দুটি ফিফটির পাশাপাশি দুটি ৪৭ রানের ইনিংসে সবমিলিয়ে তিনি ২৫১ রান করেন। বাবরের খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে রংপুর।

এবার জুতার ব্যবসায় নামলেন সাকিব আল হাসান

মিডল অর্ডারে টুর্নামেন্টজুড়ে দারুণ কার্যকরী ছিলেন রংপুর রাইডার্সের হয়ে খেলা জেমস নিশাম ও বরিশালের মুশফিকুর রহিম। দুজনেই আছেন সেরা একাদশে। নিউজিল্যান্ড অলরাউন্ডার নিশাম যদিও বিপিএলের মাঝামাঝিতে রংপুর শিবিরে যোগ দিয়েছিলেন। তিন ফিফটিতে তিনি রান করেছেন ২৯১। যেখানে তার গড় ৭২.৭৫ এবং স্ট্রাইকরেট ছিল ১৬৭.২৪। একইসঙ্গে নিশাম চার উইকেটও শিকার করেছেন। অভিজ্ঞ টাইগার ব্যাটার মুশফিক এবার প্রথম কোনো বিপিএল শিরোপা জিতেছেন। প্রায় ৩২ গড় এবং ১২১ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেন এবং ১৭টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেছেন মুশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa