Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ যশোরের পিঠা পার্কে তৈরি হচ্ছে গাজর ভাপা
খুলনা বিভাগীয় সংবাদ

যশোরের পিঠা পার্কে তৈরি হচ্ছে গাজর ভাপা

By Saiful Islamজানুয়ারি 30, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : শীত হলো পিঠাপুলির কাল। বাড়িতে তো বটেই, রাস্তার মোড়ে, রেস্তোরাঁয় পাওয়া যায় পিঠা। খুব সম্ভবত যে পিঠা নিয়ে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে, সেটি ভাপা পিঠা। চালের গুঁড়ার সঙ্গে গুড়, নারকেল, লবণ, আদা—কত কিছু মিশিয়েই না ভাপা পিঠা তৈরি হয় আমাদের দেশে। কিন্তু গাজর ভাপা? এবার তারও দেখা পাওয়া গেল যশোরে।

গাজর ভাপা

যশোর শহরের খড়কি শাহ্ আবদুল করিম রোডে আছে ব্যতিক্রমী প্রতিষ্ঠান আইডিয়া পিঠা পার্ক। পিঠা নিয়েই তাদের কাজকর্ম। যেকোনো ঋতুতে এখানে মিলবে বিভিন্ন স্বাদের পিঠা। প্রতিষ্ঠানটিতে থরে থরে সাজানো বাহারি পিঠার সঙ্গে এবার যুক্ত হয়েছে গাজর ভাপা পিঠা।

সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকে ভাপা পিঠা। নানা অসুস্থতায় যাঁরা গুড়-নারকেলের মিশ্রণে তৈরি এই পিঠার স্বাদ নিতে পারেন না, তাঁদের জন্য গাজরের ভাপা পিঠা বানিয়েছে পিঠা পার্ক। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, একটু ঝাল স্বাদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন এই পিঠা সব বয়সীরাই খেতে পারবেন। সংগঠনটির অঙ্গপ্রতিষ্ঠান ‘বাংলাদেশ পিঠা গবেষণা ইনস্টিটিউট’ প্রায় এক বছরের গবেষণায় এ পিঠা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি গত এক বছরে দেশীয় পিঠার সম্ভারে যোগ করেছে নতুন ৩০টি পিঠা। এর আগে করোনাকালে প্রতিষ্ঠানটি ডুমুর, কালিজিরা, আদা, অলিভ অয়েল, মুরগির মাংসসহ ১২টি ঔষধি মসলার সমন্বয়ে বানিয়েছিল ‘ইমিউনিটি পিঠা’।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘এই পিঠার চাহিদা তৈরিই ছিল মানুষের কাছে। মানুষ খুঁজছিল গুড়ের মিষ্টির ভাপা পিঠার বিকল্প নতুন কিছু। ফলে আমরা পিঠাটি নিয়ে সাড়া পাচ্ছি।’

পিঠা পার্কের সাত উদ্যোক্তার একজন তানজিয়া জাহান মমতাজ। তিনি বলেন, ‘পিঠা পার্কে বাংলাদেশ পিঠা গবেষণা ইনস্টিটিউট রয়েছে। তারা প্রতিবছর নতুন পিঠা উদ্ভাবন করে থাকে। গাজর ভাপা সেগুলোর মধ্যে অন্যতম। ডায়াবেটিসের রোগীদের মিষ্টি খাওয়া লিখিতভাবে নিষিদ্ধ। তাঁরা শীতে গরম ভাপা পিঠা খেতে পারেন না। তাঁদের জন্য এই পিঠা খুবই উপকারী। কেননা এই পিঠায় একটু ঝাল, লবণ ও পুষ্টিগুণসমৃদ্ধ গাজর মেশানো থাকে।’

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. শিরীন নিগার বলেন, ‘গাজর দিয়ে বানানো ভাপা পিঠা স্বাস্থ্যের জন্য ভালো। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তা ছাড়া গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এতে ত্বক মসৃণ হয় এবং চোখে জ্যোতি বাড়ে। ফলে এই পিঠা সব বয়সী মানুষের জন্য উপকারী।’

দেশীয় ঐতিহ্যের পিঠার সম্ভার ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৭ সালে অন্য রকম এক সংগ্রামে নামে আইডিয়া পিঠা পার্ক। এটি মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ এবং সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল ১০১ রকম পিঠা দিয়ে। এখন সেখানে ১৩০ রকমের ঝাল-মিষ্টি পিঠা পাওয়া যায়। সংগঠনটিতে কাজ করা শতাধিক স্বেচ্ছাসেবীর সবাই কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের তৈরি আইডিয়া পিঠা পার্কের পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

মে 20, 2026
Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

মে 20, 2026
Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

মে 20, 2026
Latest News
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

hizla

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

Doulatpur

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

লিচু

টাকা ছাড়াই খাওয়া যাচ্ছে লিচু

রাজবাড়ী

‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়

প্রসূতির মৃত্যু

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp