Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিংগাইরে ৫ জনকে আটকের পর একজনের বিরুদ্ধে মামলা
ঢাকা বিভাগীয় সংবাদ

সিংগাইরে ৫ জনকে আটকের পর একজনের বিরুদ্ধে মামলা

By iNews DeskJanuary 17, 2024Updated:January 17, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর এলাকায় গভীররাতে মাইক্রোবাসযোগে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় এক পুলিশ সদসস্যসহ ৫জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (১৭ জানুয়ারী) প্রতারক আরিফুল ইসলামের বিরুদ্ধে পুলিশ মামলা করলেও বাকি চারজনকে ছেড়ে দেয়া হয়েছে।

সিংগাইরে ৫ জনকে আটকের পর একজনের বিরুদ্ধে মামলা

Advertisement

জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সিংগাইরের চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাজারের কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের আটক করেন শান্তিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম। এরপর আটককৃতদের সিংগাইর থানায় হাজির করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ভূয়া পুলিশের আইডি কার্ড, এক জোড়া হাতকড়া, পুলিশের ব্যবহৃত একটি ট্র্যাকস্যুট, পুলিশের ব্যবহৃত এক জোড়া ক্যানভাস স্যু এবং একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশের করা মামলার আসামী মো: আরিফুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর থানার বাঘাব এলাকার রমিজ উদ্দিনের ছেলে। এছাড়া আটকের পর ছেড়ে দেয়া ব্যক্তিরা হলেন- ডিএমপির মোটরযান শাখায় কর্মরত পুলিশ সদস্য মোবারক এবং নরসিংদী জেলার নাঈম ও স্বপন। তবে পুলিশের হাতে আটককৃত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

সিংগাইর থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে সিংগাইরের শান্তিপুর এলাকায় একটি মাইক্রোবাসযোগে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় শান্তিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামায়। এসময় আসামী আরিফুল ইসমলাম নিজেকে পুলিশ পরিচয় দেয়। কিন্ত জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্হেজনক মনে হলে এসআই আব্দুস সালাম অন্যদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় জানা যায় আটককৃত মোবারক একজন পুলিশ সদস্য। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাইম ও স্বপন আসামী আরিফুল ইসলামের আত্মীয় হিসেবে পরিচয় দেয়। পরে তাদেরকে আটক করে সিংগাইর থানায় নিয়ে আসা হয় এবং তাদের সাথে থাকা গাড়িটিও থানায় নিয়ে আসা হয়।। এরপর পুলিশ সদস্য আরিফুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে তার কর্মস্থলে পৌছে দেয় সিংগাইর থানার উপ-পরিদর্শক লিবাস চক্রবর্তী। অপরদিকে কোন অপরাধের সাথে সম্পৃক্ত নয় উল্লেখ করে নাঈম, স্বপন ও অপর আরেকজনকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়ারুল ইসলাম বলেন, এখানে একজনই (আরিফুল ইসলাম) একজন প্রতারক। সে পুলিশ পরিচয়ে প্রতারণা করে। আর যে পুলিশ সদস্য ছিল সে তার সাথে বন্ধুত্ব স্থাপন করে ঘুরতে এসেছিল। যে পুলিশ সদস্য ছিল সেও মিস গাইডেড, তাকে তার ইউনিয়ে পৌছে দিয়েছি। আর বাকি তিনজনও ওই প্রতারকের দ্বারা মিসগাইডেড ছিল। ওরা গাড়িটা ভাড়া নিয়ে এসেছিল, গাড়ির মালিককে গাড়ি বুঝিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার বলেন, বিষয়টি জেনে ভালো করে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa