Advertisement

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে।

Shaturia

বুধবার সকালে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ধর্ষন চেষ্টাকারী ওই ৬৫ বছরের বৃদ্ধা আব্দুল হামিদ মোল্লা একই গ্রামের বাসিন্দা। তারা পাড়াপ্রতিবেশী হিসেবে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছেন। অপর দিকে ভিকটিম ওই শিশু স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ পৈচাশিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী জানান, পানি খাইতে চাইলে আমার নাতনি গ্লাসে করে ওই লম্পট হামিদ মোল্লার কাছে পানি নিয়ে গেলে হাত ধরে টান দিয়ে দরজা আটকিয়ে নাতিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমরা ওই লম্পট এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google