Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে যেদিন থেকে
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে যেদিন থেকে

By iNews DeskJuly 1, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবারও কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ৬-৮ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।
ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস

Advertisement

আজ বুধবার (২৯ জুন) সকালে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ দশমিক ৪০ পয়সা। ২০২১ সালে প্রথমবারের মতো ক্যাটল ট্রেনে পণ্যবাহী ওয়াগন দিয়ে ঢাকায় গরু পরিবহন করা হয়। গত বছরের মতো এবারও ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। কোরবানিযোগ্য পশুর চাহিদামতো ওয়াগান জুড়ে দেওয়া হবে ট্রেনে। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় ৭৭টি। তা থেকে আয় হয় ৪৫ হাজার ৫৮৪ টাকা।

তবে আয় নয়, মূলত খামারিদের ভোগান্তি ও ব্যয় কমাতে সরকার এই সেবা চালু করেছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। উদ্বোধনের দিনে ৭৭টি গরু পরিবহন করলেও পরের দুই দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনাে গরু পরিবহন হয়নি ট্রেনটিতে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে করে গরু পরিবহন করে ঢাকা যেতে প্রায় ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। ক্যাটল ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। এছাড়াও ট্রাক থেকে গরু নামাতে কষ্ট হয়। ট্রেনে সহজেই উঠানো-নামানো যায়। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাবে। যানজটের কোনো সমস্যা থাকবে না। পশুভর্তি ট্রেনটি রাতে চলাচল করবে, ফলে তীব্র গরমে পশুগুলো অসুস্থ হয়ে পড়বে না। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে ট্রেনটি ঢাকার তেজগাঁওয়ে পৌঁছাবে। ট্রেনটি আবারও ভোর ৫টার দিকে তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে। পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। যেখানে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার কোনো ভয় নেই।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ক্যাটল ট্রেনটি আজ বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর, টঙ্গী হয়ে তেজগাঁও পৌঁছাবে।

পদ্মা সেতু, ঢাকা-খুলনা রুটে যুক্ত হলো বিলাসবহুল বাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa