Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন ১০ জুন, ফি ৮০০
জাতীয় শিক্ষা স্লাইডার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন ১০ জুন, ফি ৮০০

By Arif ArmanMay 25, 20261 Min Read

ভর্তি কার্যক্রম শুরু

Advertisement
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১০ জুন দুপুর ১২টা থেকে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ভর্তি নেওয়া হবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্টসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, আসনসংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আগামী ৫ জুলাই থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বৃষ্টি

    বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

    July 13, 2026
    PM

    সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

    July 13, 2026
    Bonna

    বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

    July 13, 2026

    Latest News

    বৃষ্টি

    বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

    PM

    সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

    Bonna

    বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

    স্বাস্থ্যকর্মীদের ছুটি

    বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

    বিশেষ অভিযান

    বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

    Students

    কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

    HSC

    চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

    ১০ খুন

    দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

    ৪৭তম বিসিএস

    ৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

    Rain

    বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa