Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বয়স কম হওয়ায় বিয়েতে রাজি নয় মা, অভিমানে নিজ ঘরে ফাঁস নিল চেয়ারম্যানপুত্র
বিভাগীয় সংবাদ

বয়স কম হওয়ায় বিয়েতে রাজি নয় মা, অভিমানে নিজ ঘরে ফাঁস নিল চেয়ারম্যানপুত্র

By Sibbir OsmanJune 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে মা রাজি না হওয়ায় অভিমান করে মো. আরমান (১৫) নামে এক স্কুলছাত্র ফাঁস নিয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আরমান চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আরমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরমান নাস্তা খেয়ে এলাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে। পরে বাড়ি গিয়ে তার রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে জুম্মার নামাজে যাওয়ার জন্য মা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
চেয়ারম্যানপুত্র
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরমানের। প্রেমিকাকে বিয়ে করার জন্য মাকে চাপ দেয় আরমান। ছেলে-মেয়ের বিয়ের বয়স না হওয়ায় মা রাজি হয়নি। মা ছেলেকে ধৈর্য ধরতে বলেন। এ কারণে হয়ত সে অভিমানে ফাঁস নিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আড়াই মণের ‘লালবাবু’ দিনে ৩০০ টাকার খাবার খায়

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa