Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভাঙলেন বিএনপি নেতা
খুলনা বিভাগীয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভাঙলেন বিএনপি নেতা

By Shamim RezaSeptember 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকেই খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অব্যাহতভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। বাসস্ট্যান্ড, ঘের ও জমি দখল, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে।

BNP

Advertisement

আজ বৃহস্পতিবার চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে ৫৫ বছরের বয়স্ক এক বৃদ্ধ বিএনপিকর্মী ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়াসহ ৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় মুনছুর আলী নামে এক দোকান মালিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন বাবুল ও তার সহযোগীরা।

এ বিষয়ে আহত মুনছুর আলীর ভাতিজা মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, আমি সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সঙ্গে রাজনীতি করি না। এজন্য আমাকে বেশ কিছুদিন ধরে হুমকি-ধমকি দিচ্ছিল। আজ সকালে আমাকে ফোনে হুমকি দেয় এবং বলে তুই বাজারে ব্যবসা করতে পারবি না। কয়রা বাজারে ব্যবসা করতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি ফোনে এর প্রতিবাদ করি।

মনিরুজ্জামান বলেন, আমি প্রতিবাদ করায় বাবুল ক্ষিপ্ত হয়ে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ আমাদের পাশাপাশি ৫টি দোকানে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় আমার ছোট চাচা ব্যবসায়ী মুনছুর আলীর পা ভেঙে গেছে এবং আমার ছোট ভাই মিলন, চাচাতো ভাই আল মামুন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল বলেন, এখানে জমাজমি ও টাকা নিয়ে বিরোধ চলছিল। এজন্য তাদের বসার কথা ছিল। কিন্তু মনিরুজ্জামানরা হাজির না হওয়ায় বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। কথা বলার মধ্যে আমার ওপর তারা ক্ষিপ্ত হয়। পরে আমি ওই স্থান থেকে চলে আসি। তখন মারধরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

বাবুল বাহিনীর হামলায় আহত মুনছুর গাইন (৫৫), আল মামুন (৩০) এবং নুরুল হুদা (৫০) নামের তিনজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুনসুর গাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জানতার অভ্যুত্থানের পর কয়রা থানায় ঘাট দখল, ঘের দখল, জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে। তাদের দাপটে কয়রায় সাধারণ জনগণ এখন অতিষ্ঠ। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন না!

নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন শ্রমিক বলেন, বাবুল কয়রা বাসস্ট্যান্ড দখলে নিয়ে আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করেছে। এ ছাড়া ঘের দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিরোধী রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে। তার বাহিনীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের খবর কয়রার সাধারণ মানুষের কাছেন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে।

শ্যুটিংয়ের সময় করণ জোহর আমার গোপন জায়গায় হাত দিত : আনুশকা শর্মা

এ বিষয়ে কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, দুপুরে কয়রা কপোতাক্ষ কলেজের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্য মারামারির ঘটনা ঘটে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa