ভারতীয় অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর অবশেষে তাদের দাম্পত্য সম্পর্কের অবসানের বিষয়টি নিশ্চিত করেছেন। চার বছরের বিবাহিত জীবন শেষে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বার্তায় বিষয়টি জানান। সেখানে তারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজবকে অমূলক ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন এবং গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।
পোস্টে তারা মন্তব্যের অপশন বন্ধ করে দিয়ে লেখেন, “আমাদের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে বিরত থাকুন। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।”
তারা আরও জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তারা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে তারা সকলের কাছে তাদের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান।
দুইজনের প্রথম দেখা হয় ২০১৮ সালে দুবাইতে। পরবর্তীতে দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় হিন্দু ও মালায়ালি রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ না করা এবং ছবি মুছে ফেলার কারণে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়, যা এখন তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


