Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চ্যাটবটের সঙ্গে ‘বেশি মাখামাখি’ নয় : পোপ লিও
আন্তর্জাতিক

চ্যাটবটের সঙ্গে ‘বেশি মাখামাখি’ নয় : পোপ লিও

By Shamim RezaJanuary 26, 20262 Mins Read

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট যখন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে ওঠে কিংবা মানুষের মানসিক ভরসার জায়গায় চলে যায়, তখন সেটি বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন পোপ লিও চতুর্দশ।

পোপ লিও

Advertisement

সম্প্রতি ক্যাথলিক চার্চের বার্ষিক ‘বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অতিমাত্রায় ‘স্নেহশীল’ বা ‘আবেগী’ চ্যাটবটগুলোর সঙ্গে মানুষের গভীর মানসিক বন্ধন তৈরি হওয়া রোধ করতে কঠোর বৈশ্বিক নীতিমালা প্রয়োজন। মার্কিন বংশোদ্ভূত এই পোপের মতে, এআই প্রযুক্তি মানুষের সৃজনশীলতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সংকুচিত করে দিচ্ছে।

পোপ লিও লক্ষ্য করেছেন, বর্তমান সময়ে ইন্টারনেটে তথ্য খোঁজার সময় ব্যবহারকারীরা কার সঙ্গে যোগাযোগ করছেন—কোনো মানুষ নাকি কোনো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার বা বট—তা বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

তিনি উদ্বেগের সঙ্গে বলেন, চ্যাটবটগুলো যেহেতু সবসময় মানুষের পাশে থাকে এবং ব্যবহারকারীর প্রতি কৃত্রিম আবেগ প্রকাশ করে, সেহেতু এগুলো গোপনে মানুষের মানসিক অবস্থার নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। এভাবে প্রযুক্তি মানুষের একান্ত ব্যক্তিগত বা আধ্যাত্মিক জীবনে অনুপ্রবেশ করে তা দখল করে নেওয়ার ঝুঁকি তৈরি করছে।

উল্লেখ্য, পোপ লিও চতুর্দশ তার পূর্বসূরিদের তুলনায় ডিজিটাল জগতের সাথে অনেক বেশি যুক্ত। বিশপ থাকাকালীন তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ছিল এবং বর্তমান পোপ হিসেবেও তাকে স্মার্টওয়াচ ব্যবহার করতে দেখা যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এআই-কে তার মেয়াদে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন।

গত বছরের শেষ দিকে তিনি মেগান গার্সিয়া নামের এক নারীর সাথে দেখা করেছিলেন, যার ১৪ বছর বয়সী ছেলে একটি এআই চ্যাটবটের সাথে অতিমাত্রায় আবেগপ্রবণ আলাপের জেরে আত্মহত্যা করেছিল। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে পোপ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোপ আরও জোর দিয়ে বলেন যে কোন সংবাদ বা কনটেন্ট এআই দিয়ে তৈরি আর কোনটি মানুষের হাতে গড়া, তার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। তিনি সাংবাদিক ও বিষয়বস্তু নির্মাতাদের মালিকানা সুরক্ষার দাবি জানিয়ে বলেন, তথ্য একটি জনকল্যাণমূলক সম্পদ। গণমাধ্যম এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে কেবল কয়েক সেকেন্ডের বাড়তি মনোযোগ পাওয়ার লোভে নৈতিকতা বিসর্জন না দেওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া হাতেগোনা কয়েকটি বড় কোম্পানির হাতে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি মানুষের আচরণ এমনকি চার্চের ইতিহাসকেও সূক্ষ্মভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যা অত্যন্ত আশঙ্কাজনক।

সূত্র: সিএনএন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026

Latest News

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa