Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চৌচির ধানক্ষেত, ‘ফাটছে’ কৃষকের কপালও
বিভাগীয় সংবাদ রাজশাহী

চৌচির ধানক্ষেত, ‘ফাটছে’ কৃষকের কপালও

By Saiful IslamJuly 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : এক মাস বৃষ্টি নেই। তীব্র খরায় রোপণ করা ধানক্ষেত ফেটে চৌচির। শত শত বিঘা জমির ধান পুড়ে যেতে বসেছে নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠে। কিছু কৃষক দূরদূরান্ত থেকে ফিতা পাইপের সাহায্যে জমিতে সেচ দেয়ার চেষ্টা করলেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষি বিভাগ বলছে, সহসাই বৃষ্টি না হলে এ জেলায় ঝুঁকির মধ্যে পড়বে আমন চাষাবাদ।

চৌচির ধানক্ষেত, ‘ফাটছে’ কৃষকের কপালও

Advertisement

ঋতুর পালাবদলে প্রকৃতিতে এখন ভরা বর্ষাকাল, শ্রাবণের আকাশে মেঘের আনাগোনার নেই কমতি। কিন্তু মেঘের লুকোচুরি থাকলেও ভিন্ন এক প্রকৃতি দেখতে হচ্ছে বরেন্দ্রবাসীকে।

গত প্রায় ১ মাস ধরেই তপ্ত রোদ আর তীব্র খরায় নওগাঁর মাঠে থমকে গেছে রোপা আমন ফসল চাষাবাদ। আকাশের বৃষ্টির আশায় যেসব চাষি রোপা আউশ চাষ করেছেন এসব ধানের ক্ষেত এখন পানি সংকটে ফেটে চৌচির। গেল বছর জুন পর্যন্ত এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩ হাজার ৬৬৪ মিলিমিটার আর এবার জুলাইয়ের প্রথম সপ্তাহে তা রেকর্ড করা হয় মাত্র ১১৭০ মিলিমিটার। অনাবৃষ্টি আর তীব্র খরায় রোপণ করা ধান নিয়ে উদ্বিগ্ন চাষিরা।

চাষিদের মধ্যে নওগাঁ সদরের পাহাড়ুর এলাকার চাষি আনিছুর ও জুলফিকার জানান, ধান রোপণ করেছেন এক মাস হলো। কিন্তু পানি দিতে পারছেন না। এতে মাঠ ফেটে ধান নষ্ট হতে বসেছে।

জেলার নিয়ামতপুর উপজেলায় বাহাদুরপুর এলাকার চাষি গোলাম মোস্তফা জানান, ধান ঘরে তোলা সম্ভব হবে না। আশপাশের জলাশয়গুলোতে পানি নেই, যা দিয়ে ফসল রক্ষা করা যায়।

এদিকে ফসল রক্ষায় স্যালো মেশিনের সাহায্যে ফিতা পাইপ দিয়ে ডোবা বা নালা থেকে সেচ দেয়ার চেষ্টা করছেন কৃষকরা। ফসল রক্ষায় আড়াই হাজার গভীর নলকূপ চালু করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সেচ দিতে বাড়তি খরচের বোঝা চেপেছে কৃষকের ঘাড়ে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে কৃষকের বাড়ছে খরচের খাত। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ সদর নির্বাহী প্রকৌশলী মো. ইফতেখারুল ইসলাম বলেন, এরইমধ্যে সব গভীর নলকূপগুলো সচল করার জন্য মাঠ পর্যায়ে বলা হয়েছে।

আর সহসাই বৃষ্টি না হলে বরেন্দ্র এলাকায় আমন উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. মুনজুর মওলা।

তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় ৬৭ হাজার হেক্টর জমিতে রোপা আউশ চাষাবাদ করা হয়। আর ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও বৃষ্টির অভাবে এখন পর্যন্ত মাত্র ১৬ হাজার হেক্টর জমিতে ধান রোপণ হয়েছে।

বরেন্দ্র এলাকায় বৃষ্টিপাতের হার ২০২২ মে মাস ১৬২ মিলিমিটার, ২০২৩ মে মাস ৬১ মিলিমিটার, ২০২২ জুন মাস ৯০ মিলিমিটার, ২০২৩ জুন মাস ৩৮ মিলিমিটার, ২০২২ জুলাই ১১৪ মিলিমিটার ও ২০২৩ জুলাই ৮০ মিলিমিটার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa