জুমবাংলা ডেস্ক : জিমে আসা নারীর ভিডিও ধারণ ও মারধরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

Advertisement

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠায় বিপ্লবকে এ সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এছাড়া সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন সুপারিশ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে দপ্তর সেলে সশরীরে উপস্থিত হয়ে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস ক্লাবে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের প্রতিবাদ করায় গৃহবধূসহ দুইজনকে আটক রেখে মারধর করার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তার ও সাইমকে গ্রেপ্তার করে। ঘটনার দিন রাতেই ওই গৃহবধূর ভাসুর ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি মাসুদুর রহমান (সোহাগ) গ্রেপ্তারকৃত তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আট থেকে নয়জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগ পাওয়ায় জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় বিপ্লবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দল বা সংগঠন ব্যক্তির দায় নেবে না উল্লেখ করে স্থায়ী বহিষ্কারের জন্য বিপ্লবকে শোকজ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.