Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

By Saiful IslamJune 25, 20262 Mins Read

সাইফুল ইসলাম : প্রায় ১৫ মাস বিরতির পর দেশে আবারও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ২৮ জুন সারাদেশের মতো মানিকগঞ্জেও এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সাত উপজেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Manikganj CS Office

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

তিনি জানান, জেলার সাত উপজেলার ৬৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপিত ১ হাজার ৫৯১টি আউটরিচ সেন্টার এবং ৭টি ফিক্সড সেন্টারে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ২৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৯ হাজার ৫১১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. আইভী ফেরদৌস বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার স্থায়িত্ব ও জটিলতা কমাতে সহায়তা করে। পাশাপাশি এটি শিশু মৃত্যুর ঝুঁকিও হ্রাস করে। জেলার শতভাগ শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেসব শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এ ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো হবে না। দেশের যেকোনো কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে। শিশুকে ভরা পেটে ক্যাপসুল খাওয়ানো উত্তম এবং এ ক্যাপসুলের কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

শিশুর শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে নিয়মিত মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, হলুদ রঙের ফল এবং বিভিন্ন রঙের শাক-সবজি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সকল অভিভাবককে নির্ধারিত দিনে নিজ নিজ সন্তানকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলার সাত উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa