Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইউটিউব দেখে চায়না কমলা চাষ
বিভাগীয় সংবাদ রাজশাহী

ইউটিউব দেখে চায়না কমলা চাষ

By Tarek Hasanনভেম্বর 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফলের রাজ্য হিসেবে খ্যাত ভারতীয় সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এ উপজেলায় লিচু, কাঁঠাল, বরই, গ্রিন মাল্টা, পেয়ারাসহ বিভিন্ন ফলের আবাদ হয়। দেশজুড়ে বিজয়নগরের রসালো লিচুর সুনাম রয়েছে। এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চায়না-থ্রি-জাতের কমলার আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরের বাসিন্দা প্রবাস-ফেরত যুবক মো. আলমগীর ভূঁঞা।

কমলা চাষ

Advertisement

জানা যায়, দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে মাত্র দুই বিঘা জমি ১৬ বছরের জন্য বর্গা নিয়ে ইউটিউব দেখে চায়না কমলা চাষ শুরু করেন কৃষক আলমগীর ভূঁঞা। তিন বছর আগে ১৮০টি চায়না কমলার চারা রোপণের পর সফলতার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। চারা লাগানোর পর অধিকাংশ লোক তাকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি আলমগীর ভূঁঞা।

মাত্র ৪ লাখ টাকা নিয়ে সাহসিকতার সঙ্গে শুরু করেন কমলা চাষাবাদ। আজ সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট হলুদ রঙের কমলা। নতুন করে আরও ৪০০ চারা রোপণ করেছেন। এ বছর ৯ থেকে ১০ টন কমলার ফলন আশা করছেন তিনি। যা ১২ লাখ টাকার মতো বিক্রির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অনেক ফলেই হলুদ-পাকা রং ধরেছে। ফলনও হয়েছে বেশ ভালো।

রাতে ঘন ঘন প্রস্রাব? জেনে নিন সমাধান

প্রবাস-ফেরত কৃষক আলমগীর বলেন, আমি ইউটিউব দেখে দুই বিঘা জমি ১৬ বছরের জন্য বর্গা নিয়ে চায়না কমলা চাষ শুরু করি। এ বছর যে পরিমাণ ফলন এসেছে আশা করছি, বাগান থেকে ১০ থেকে ১২ লাখ টাকার মতো কমলা বিক্রি করতে পারব। তিন বিঘা জমিতে নতুন করে আরও ৪০০ চারা রোপণ করেছেন বলেও জানান তিনি। এদিকে, চায়না কমলা চাষের দিকে নজর দিলে চীন থেকে কমলা ক্রয় করতে হবে না বলে মনে করছেন গবেষকরা।

তারা মনে করেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় চায়না কমলার বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ সুদৃষ্টি দিলে কমলা চাষে যেমন আগ্রহ বাড়বে তেমন দেশের চাহিদাও মেটাতে পারবেন চাষিরা।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, কৃষি বিভাগের পরামর্শে প্রবাস-ফেরত আলমগীর এখন সফল। গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি ফলন এসেছে। তিনি একজন সফল এবং সাহসী উদ্যোক্তা। নতুন করে আরও একটি বাগান তৈরি করেছেন। আশা করি বিজয়নগরে চায়না কমলার চাষ বাড়বে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa