Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র টিকটক ব্যান করায় যা বলছে চীন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র টিকটক ব্যান করায় যা বলছে চীন

By iNews DeskMarch 15, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এমন বিল পাস করেছেন, যেখানে টিকটকের মালিক বাইটড্যান্স অ্যাপ বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়বে টিকটক। এর পরপরই চীন সতর্কবার্তা দিয়েছে, প্রস্তাবিত এ নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘নিজের পায়ে কুড়াল মাড়ার মতো’ ঘটনা হবে।

যুক্তরাষ্ট্র টিকটক ব্যান করায় যা বলছে চীন

Advertisement

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’-এর উত্থাপিত বিলটি টিকটককে চীনা মালিকানা থেকে বেরিয়ে আসতে এমনকি যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহার বন্ধেও বাধ্য করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। তবে টিকটকের মালিক কোম্পানি ক্রমাগতই এ অভিযোগ নাকচ করে বলেছে, টিকটক ব্যবহারে কোনও ধরনের ঝুঁকি নেই।

বুধবার নতুন এ বিল পাস করার পক্ষে সম্মতি দেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা। বিলটি আইনে পরিণত হবে কি না, সে বিষয়টি বিবেচনা করবে মার্কিন সিনেট। তবে, সিনেটে বিলটি পাস করার মতো যথেষ্ট সমর্থন আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, সিনেটের অনুমোদন পাওয়ার পর বিলটি স্বাক্ষরের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। এরইমধ্যে বিলে স্বাক্ষর করার বিষয়ে সবুজ সংকেত দিয়ে রেখেছেন তিনি।

এদিকে, কংগ্রেসে ভোটাভুটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘টিকটককে দমন করার’ অভিযোগ তুলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন কোনও প্রমাণ মেলেনি’।

“এ ধরনের নিপীড়নমূলক আচরণে কোম্পানিগুলো ন্যায্য প্রতিযোগিতায় জিততে পারে না। এমন আচরণ কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যকলাপকেও ব্যাহত করে। পাশাপাশি, আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীর আস্থাও কমে আসে এতে। এমনকি আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলাও ক্ষতির মুখে পড়ে।” – বলেছেন ওয়াং।

“শেষ পর্যন্ত এর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকেই।”

চীনা মুখপাত্রের এমন বক্তব্য দেশটির সংবাদমাধ্যমেও প্রশংসিত হয়। এমনকি এ নিয়ে চীনের বেশ কিছু সংবাদপত্রে ব্যাঙ্গাত্মক কার্টুনও প্রকাশ পেয়েছে, যেখানে টিকটককে নিষিদ্ধ করার মার্কিন প্রচেষ্টা নিয়ে বিদ্রুপ করতে দেখা যায়।

এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কুৎসিত আচরণের’ অভিযোগ তোলার পাশাপাশি ‘জোর করে’ অ্যাপ বাজেয়াপ্ত করার লক্ষ্যে তারা ‘জাতীয় নিরাপত্তার অজুহাত’ অপব্যবহার করেছে বলে প্রতিবেদনে লিখেছে চীনা কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত দৈনিক ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’।

অন্যদিকে, চীনে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো টিকটকও নিষিদ্ধ। দেশটির ব্যবহারকারীরা টিকটকের মতো দেখতে ‘ডউইন’ নামের একটি অ্যাপ ব্যবহার করেন, যা কেবল চীনেই পাওয়া যায়। আর এই অ্যাপের পর্যবেক্ষণ ও সেন্সরশিপ দেশটির সরকারের নিয়ন্ত্রণে।

বিলটি আইনে পরিণত হলে বাইটড্যান্সকে ছয় মাসের মধ্যে টিকটক বিক্রি করে দিতে হবে। আর এমন না করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাপ স্টোর ও ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞার মুখে পড়বে অ্যাপটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa