Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনের ধনী তালিকার শীর্ষে ঝ্যাং ইয়িমিং
আন্তর্জাতিক

চীনের ধনী তালিকার শীর্ষে ঝ্যাং ইয়িমিং

By Mynul Islam NadimOctober 29, 2024Updated:October 29, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। মঙ্গলবার দেশটির এক বার্ষিক ধনী তালিকায় দেখা গেছে, ইয়িমিং-এর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন চার হাজার ৯৩০ কোটি ডলার।

jang ya min

Advertisement

এর আগে ২০২১ সালে বাইটড্যান্সের নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সী ঝ্যাং। ২৬ বছর আগে প্রথম প্রকাশিত ‘হুরুন চায়না রিচ লিস্ট’-এর ১৮তম একক ব্যক্তি হিসেবে চীনের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন তিনি।

এ তালিকায় তিনি চীনা উদ্যোক্তা ঝং শানশানের জায়গা নিয়েছেন, যার সম্পদ ২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৯০ কোটি ডলার।

হুরুন বলেছে, নিজেদের মার্কিন ব্যবসার মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও গত বছর গোটা বিশ্বে বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার কোটি ডলারে, যার ফলে ঝ্যাং-এর ব্যক্তিগত সম্পদও বেড়েছে।

এ তালিকার তৃতীয় স্থানে আছেন, টেনসেন্টের ‘লো-প্রোফাইল’ প্রতিষ্ঠাতা পনি মা। গত বছর এ অবস্থানে ‘পিডিডি হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং থাকলেও এখন তিনি নেমে গেছেন চতুর্থ স্থানে। তবে, তার কোম্পানির ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিন্ডুওডুও’ ও ‘টেমু’ ঠিকই আর্থিক অগ্রগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

এ তালিকার বিলিয়নেয়ার সংখ্যাও ১৪২ জন কমে এসে ঠেকেছে ৭৫৩ জনে, যা ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যার এক তৃতীয়াংশেরও কম।

“চীনের অর্থনীতি ও শেয়ার বাজারে দূর্বল এক বছর ছিল এটা,” বলেছেন হুরুন রিপোর্টের চেয়ারম্যান রুপার্ট হুগওয়ার্ফ।

তিনি আরও যোগ করেন, নিজেদের সম্পদের সবচেয়ে নাটকীয় পতন দেখেছে চীনের রিয়েল এস্টেট খাত, যেখানে ইলেকট্রনিক খাত নিশ্চিতভাবেই উর্ধ্বমূখী। এমনকি এই বছর শাওমি’র প্রতিষ্ঠাতা লেই জুনের নিজস্ব সম্পদে যোগ হয়েছে পাঁচশ কোটি ডলার।

“সৌর প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও ইভি নির্মাতাদের জন্য এটা চ্যালেঞ্জিং এক বছর ছিল। এর পেছনে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার বিষয়টিও ভূমিকা রেখেছে, যার ফলে শুল্ক আদায়ের ক্ষেত্রেও অনিশ্চয়তা দেখা গেছে,” বলেন হুগওয়ার্ফ, যিনি এ তালিকার প্রধান গবেষকও।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নববিবাহিত এক প্রবাসী যুবক নিহত

“২০২১ সালে নিজেদের সর্বোচ্চ সাফল্যের চেয়ে ৮০ শতাংশ পর্যন্ত সম্পদ কমতে দেখেছে সৌর প্যানেল নির্মাতারা, যেখানে ব্যাটারি ও ইভি নির্মাতাদের ক্ষেত্রে তা যথাক্রমে অর্ধেক ও এক চতুর্থাংশ।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa