Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিদেশি বিনিয়োগ আকর্ষণে চীনের ২৪ নির্দেশনা
আন্তর্জাতিক

বিদেশি বিনিয়োগ আকর্ষণে চীনের ২৪ নির্দেশনা

By iNews DeskAugust 14, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার পাশাপাশি চীনে বিদেশি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ উন্নত করতে দিকনির্দেশনা দিয়েছে দেশটির স্টেট কাউন্সিল।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে চীনের ২৪ নির্দেশনা

Advertisement

রোববার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, জিরো কোভিড নীতি থেকে সরে আসার পর এখনও ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি চীনা অর্থনীতি। চলতি বছরের জুলাইয়ে যে পরিমাণে আমদানি ও রফতানি করেছে দেশটি; তার পরিসংখ্যান দিচ্ছে নেতিবাচক বার্তা। এ পরিস্থিতিতে দেশে বিদেশি বিনিয়োগে আকর্ষণ বাড়াতে ২৪টি নির্দেশনা দিয়েছে চীনের স্টেট কাউন্সিল।

নির্দেশনায় বলা হয়, বিদেশি বিনিয়োগকারীদের অধিকার রক্ষা করা হবে। পাশাপাশি তাদের স্বার্থ সুরক্ষা বাড়ানো হবে। এ জন্য বুদ্ধিবৃত্তিক সম্পদ অধিকার আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

বিদেশি বিনিয়োগে পরিচালিত উদ্যোগগুলোকে আরও বেশি রাজস্ব সহায়তা ও কর প্রণোদনা দেয়ার নির্দেশনাও দিয়েছে স্টেট কাউন্সিল। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা পুনর্বিনিয়োগ করলে অস্থায়ীভাবে আয়কর অব্যাহতি দেয়া হবে।

এ ছাড়া আন্তর্জাতিক তথ্যপ্রবাহের জন্য সহজ ও নিরাপদ তথ্য ব্যবস্থাপনা তৈরি করা হবে বলে জানিয়েছে স্টেট কাউন্সিল। মূলত আন্তর্জাতিক উদ্যোক্তা ও চীনা কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা কমাতে এই প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, জিরো কোভিড নীতি থেকে সরে আসার পরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি চীনের অর্থনীতি। এখন পর্যন্ত বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য লড়াই করে যাচ্ছে বেইজিং।

বুধবার (৯ আগস্ট) এ নিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশ মূল্যস্ফীতি ঠেকাতে হিমশিম খাচ্ছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে গত জুলাই মাসে উল্টো জিনিসপত্রের দাম কমেছে। অর্থনীতির পরিভাষায় যা ‘ডিফ্লেশন’ হিসেবে পরিচিত।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এ ছাড়া কমেছে কারখানা ও অন্যান্য ব্যবসার মানও। পাশাপাশি আবারও সংকট দেখা দিয়েছে চীনের আবাসন খাতে।

চীনে কমেছে খাবার ও গাড়ির দাম। তেমন একটা বৃদ্ধি দেখা যায়নি পোশাক, জুতা ও স্বাস্থ্যসেবায়ও। ২০২২ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে উৎপাদকদের আয় কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। মূলত চাহিদা কমে যাওয়ায় কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দাম কমাতে বাধ্য হয়েছে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক চীন বিভাগের প্রধান এশ্বর প্রসাদ বলেন, চীনের অর্থনীতি ডিফ্লেশনের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়িক অবস্থা পুনর্গঠন করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে জাপানের ভোক্তা মূল্যসূচক কমেছিল। এরপর এ অবস্থায় পড়ল চীন। জি-২০-ভুক্ত দেশগুলোর মধ্যে কেবল চীনই এখন এ পরিস্থিতির শিকার।

গত জুলাইতে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা ফু লিংহুই জানিয়েছিলেন, ‘চীনে কোনো মূল্যস্ফীতি নেই, ভবিষ্যতেও হবে না।’

এদিকে বার্তা সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে চীনের রফতানির পরিমাণ কমেছে সাড়ে ১৪ শতাংশ। ২০২২ সালের ফেব্রুয়ারির আগে এত কম রফতানি হার আর দেখা যায়নি।

রফতানির পাশাপাশি দেশটিতে আমদানির চাহিদাও কমে এসেছে। জুলাইয়ে আমদানি কমেছে প্রায় সাড়ে ১২ শতাংশ। চীনা প্রতিষ্ঠান পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝেং ঝিইউ বলেন, মূলত দেশের বাজারে পণ্যের চাহিদা আগের তুলনায় কমে এসেছে। এ কারণে আমদানির পরিমাণও কমছে।

চীনা রাজস্ব বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, টানা পাঁচ মাস ধরে ডলারে আমদানির পরিমাণ কমেছে চীনে। যদিও অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছর ঘুরে দাঁড়াবে চীনা অর্থনীতি, কিন্তু বাস্তবে এখনও আশার আলো দেখাতে পারছে না দেশটি।

তবে দেশটির অর্থনীতিবিদরা বলছেন, চীন ভবিষ্যৎ অর্থনীতির জন্য প্রস্তুত হচ্ছে। দেশের বাজারকে আপাতত মন্দা মনে হলেও কম মূল্যে পণ্য নিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজেদের আরও লাভের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া থেকে সস্তায় তেল ও সৌদি থেকে ইউয়ানে জ্বালানি কিনে পরবর্তী সময়ে বড় অর্থনৈতিক সূচকের জন্য নিজেদের প্রস্তুত করছে চীন।

এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডলারের বিপরীতে ইউয়ানের মান আগস্টে আরও হ্রাস পেয়েছে। এটিকে ভালো লক্ষণ উল্লেখ করে অর্থনৈতিক বিশ্লেষক কেন চিয়ুং বলেন, ‘দুর্বল মুদ্রা রফতানির জন্য সুবিধাজনক।’

এতে অন্যরা ইউয়ানে ব্যবসা করতে আরও উৎসাহী হবে। এ সুযোগ কাজে লাগিয়ে ইউয়ানের সর্বজনীন ব্যবহার বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa