চলতি সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে দুটি সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নানা ভাষা ও ঘরানার সিনেমা-সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

movie

Advertisement

সর্দারবাড়ির খেলা
লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি গতকাল সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘মরটাল কম্ব্যাট ২’
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘মরটাল কম্ব্যাট ২’ গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একই দিনে দেশের সিনেপ্লেক্সগুলোতেও দেখা যাবে সিনেমাটি। সাইমন ম্যাকোয়েড পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম প্রমুখ। পৃথিবীর অস্তিত্ব রক্ষার লড়াই ও শাও কানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ নিয়ে এগিয়েছে কাহিনি।

চরকি
৭ মে মুক্তি পেয়েছে ইয়াশ রোহান ও বহ্নি হাসান অভিনীত ‘পথের প্যাঁচাল’। এক অটোরিকশাচালক ও এক নবীন লেখকের অপ্রত্যাশিত সম্পর্ককে ঘিরে এগিয়েছে গল্প।

আইস্ক্রিন
আহমেদ রুবেল, ভাবনা ও জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে আইস্ক্রিনে। সিনেমাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। পাকিস্তানি সেনাবাহিনীর উপস্থিতিতে এক ছোট শহরে ঘটে যাওয়া নানা ঘটনার গল্প উঠে এসেছে এতে।

জিওহটস্টার
‘ভাযা ২’ মালয়ালম সিনেমাটি এখন জিওহটস্টারে। চার কলেজপড়ুয়া বন্ধুর সংগ্রাম, ব্যর্থতা ও বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভাযা ২’। মুক্তি পেয়েছে গতকাল ৮ মে।

প্রাইম ভিডিও
প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত জনপ্রিয় ইংরেজি সিরিজ সিরিজ সিটাডেল-এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে ৬ মে। নতুন ষড়যন্ত্র ঠেকাতে আবারও মিশনে নামেন মেসন ও নাদিয়া।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নেটফ্লিক্স
আধুনিক সম্পর্ক ও আত্মঅন্বেষণের গল্প নিয়ে নির্মিত তুর্কি সিরিজ ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট সিজন ৩’-এর নতুন সিজন মুক্তি পেয়েছে গতকাল ৮ মে। দ্বিতীয় সিজনের নাটকীয় ঘটনার পর নতুন জীবন শুরু করতে চায় লেয়লা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.