আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনকারীদের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে সৌদি আরব সরকার। এরই ধারাবাহিকতায় বিশ্বের ২৯টি দেশের নাগরিকের জন্য ভিসা ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিলো দেশটি।

ওমরাহ

Advertisement

সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ‍যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নাগরিকেরা এ সুবিধা পাবেন। তবে সুবিধাটি পাওয়ার জন্য এসব দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ওমরাহ পালনকারীদের প্রক্রিয়া সহজীকরণ, উচ্চ মানসম্পন্ন সেবা এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওমরা পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে তাদের সহজভাবে তাদের শিডিউল বুক করতে পারবেন। এছাড়াও তারা সরাসরি এসেই ওমরা পালনের সুযোগ পাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার এসব দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া আরও সহজ করতে যাচ্ছে। এর আওতায় তারা ওমরা নাকি পরিদর্শনের জন্য তা বিবেচনা করা হবে না। এছাড়া ভিসাধারীদের নিকটাত্মীয়রাও একই সুবিধা পাবেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এখন থেকে ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরা পালন করা যাবে। তবে এ সুবিধা কেবল সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা পাবেন। বিশ্বজুড়ে মুসলমানদের ওমরার প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবেই এমন সুবিধার কথা জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.