Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্টেজে ওঠাকে কেন্দ্র করে শ্রমিকদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ঢাকা বিভাগীয় সংবাদ

স্টেজে ওঠাকে কেন্দ্র করে শ্রমিকদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

By Saiful IslamSeptember 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ায় শ্রমিকদলের সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহতের ঘটনা ঘটেছে।

Ashulia

Advertisement

শনিবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় শিল্পাঞ্চলে কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিজেকে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলাম ছাড়া আহত বাকীদের পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদরশীরা জানায়, আজ বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেয়ার পর এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আহত মাজহারুল ইসলাম খান বলেন, আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেয়া হয়। গফুর চেয়ারম্যান ও মোখলেস খাঁনের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের অন্তত ৫ জন আহত হয়েছে, আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

তবে এব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে কল দিলে তিনি একটি প্রোগ্রামে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, ‘সমাবেশে ট্রাকে অবস্থান করা নিয়ে বাগবিতণ্ডার ঘটনায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম খানকে নিচে ফেলে দেয়া হয়। পরে বেশ কিছু লোকজন তাকে কিল-ঘুষিসহ চেয়ার দিয়ে মারধর করেন। কিন্তু অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে থাকায় আমি বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারিনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa